২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাগুয়ের কাছে দুই গোলে হার স্লোভাকিয়ার

বিশ্বকাপে স্লোভাকিয়াকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে লাতিন আমেরিকার দল প্যারাগুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 08:25 PM

Updated : 25 Aug 2022, 12:29 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে স্লোভাকিয়াকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে লাতিন আমেরিকার দল প্যারাগুয়ে। এফ গ্র"পের এই খেলায় ২৭ ও ৮৫ মিনিটে গোল দু'টি করেন এনরিক ভেরা ও ক্রিস্টিয়ান রিভোরোস। ব্লুমফন্টেইনের ফ্রি স্টেট স্টেডিয়ামে খেলার শুরু থেকেই স্লোভাকিয়াকে চেপে ধরে লাতিন আমেরিকার দলটি। একের পর এক আক্রমণ চালায় তারা। এরই ধারাবাহিকতায় খেলার ২৭ মিনিটে প্যারাগুয়েকে এগিয়ে নেন দলের মাঝমাঠের খেলোয়াড় এনরিক ভেরা। স্লোভাকিয়ার বক্সের সামনে বল পেয়ে লুকাস ব্যারিওস তা ঠেলে দেন ভেরার দিকে। তার ডান পায়ের তীব্র শট জড়িয়ে যায় স্লোভাকিয়ার জালে। মূলত প্রথমার্ধের প্রায় পুরো সময়ই প্যারাগুয়ের আক্রমণ সামলাতে ব্যস্ত ছিল স্লোভাকিয়া। পাল্টা আক্রমণও খুব একটা করতে পারেনি। প্রথমার্ধের শেষ মিনিটে হলুদ কার্ড দেখেন স্লোভাকিয়ার খেলোয়াড় জান দুরিসা। পরের মিনিটেই রেফারি গোলদাতা ভেরাকেও হলুদ কার্ড দেখান। দ্বিতীয়ার্ধে কিছুটা গা ঝাড়া দিয়ে খেলা শুরু করে স্লোভাকিয়া। রক্ষণাত্মক খেলা ছেড়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। কিন্তু গোলের কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। সেই সঙ্গে স্লোভাকিয়ার খেলোয়াড়দের মধ্যে শক্তি প্রয়োগের প্রবণতা বেড়ে যায়। দ্বিতীয়ার্ধের দুই মিনিটে রিভোরাসের বিপক্ষে ফাউল করায় হলুদ কার্ড দেখেন সিসতেক। খেলার ৭২ মিনিটে আবারো সুবর্ণ সুযোগ পেয়েছিলেন প্যারাগুয়ের গোলদাতা ভেরা। রোক সান্তাক্রুজের আড়া-আড়িভাবে দেয়া বলে হেড করেন ভেরা। কিন্তু বার পোস্টের গা ঘেঁষে বাইরে চলে যায় বল। খেলার ৮৪ মিনিটে স্লোভাকিয়ার গোলপোস্টের ৩০ গজ দূরে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভ