২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মোহাম্মদ আসলামের পূর্বাভাস ও বিশ্লেষণ

চার বছর আগের সেই ইতালি দলের 'কঙ্কাল' যেন এটি। এবারের দলটির সঙ্গে গতবারের চ্যাম্পিয়নদের ঠিক মেলাতে পারছি না। এটা ঠিক জার্মানিতেও ওরা কষ্ট করে প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছিল। কিন্তু এমন ছন্নছাড়া ফুটবল খেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 12:29 PM

চার বছর আগের সেই ইতালি দলের 'কঙ্কাল' যেন এটি। এবারের দলটির সঙ্গে গতবারের চ্যাম্পিয়নদের ঠিক মেলাতে পারছি না। এটা ঠিক জার্মানিতেও ওরা কষ্ট করে প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছিল। কিন্তু এমন ছন্নছাড়া ফুটবল খেলেনি। রোববার নিউজিল্যান্ডের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ওদের নৈপুণ্য আমাকে অবাক করেছে। কেউ যদি বলে ওরা ট্রফি ধরে রাখবে, তবে তার সঙ্গে আমি গলা মেলাবো না। আমি মনে করেছিলাম, অনায়াসে ওরা ম্যাচটা জিতবে। কিন্তু এভাবে সম্বনয়হীন ফুটবল খেললে জেতা যায় না। প্রথম গোলটি অবশ্য স্রোতের বিপরীতে ওরা হজম করেছে। আমি বলবো এজন্য ফ্যাবিও ক্যানাভারো দায়ী। ও ঠিকমতো প্রস্তুত থাকলে বল মাঠের বাইরে পাঠাতে পারতো। ইতালি সমতাসূচক গোলটি ভাগ্য গুণে পেয়েছে। রেফারি ইচ্ছে করলে পেনাল্টি এড়িয়ে যেতে পারতেন। কিন্তু তিনি পেনাল্টি দিলেন। আর তাতেই সমতা ফিরলো ম্যাচে। এখনো অবশ্য ইতালির দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে সমীকরণ বেশ কঠিন হয়ে গেলো। শেষ ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে গোল উৎসব করতে হবে তাদের। আমি দুঃখিত! সত্যিই এই দলটিকে নিয়ে আশাবাদী হতে পারছি না। স্পেন-হন্ডুরাস ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এতোটা চাপে পড়বে কল্পনাও করিনি। সোমবার হন্ডুরাসকে হারাতে না পারলে বিদায় নিতে হতে পারে ওদের। সেটা এই বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট করে দেবে। আসলে সুইজারল্যান্ডের সঙ্গে হেরে যাওয়াতেই হিসেবটা এতো কঠিন হয়ে গেছে। এ অবস্থায় সোমবার 'এইচ' গ্র"পের ম্যাচটি জিততেই হচ্ছে তাদের। পরিসংখ্যানে চোখ রাখছিলাম, গত ৪৯টি আন্তর্জাতিক ম্যাচের মাত্র দু'টিতে হেরেছে স্পেন। আমার বিশ্বাস হন্ডুরাসের বিপক্ষে নিজেদের ঠিকই খুঁজে পাবে স্পেন। প্রথম ম্যাচে ফার্নান্দো টোরেসকে বদলি ফুটবলার হিসেবে নামতে দেখে আমি অবাক হয়েছিলাম। আমি নিশ্চিত স্প্যানিশ কোচ এই ভুল করবেন না। কোচ বিসেন্তে দেল বস্কো সম্ভবত ৪-৪-২ পদ্ধতিতে খেলাবেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ৪-৫-১ পদ্ধতিতে খেলিয়ে ভুল করেছিলেন স্প্যানিশ কোচ। আমার মনে হয় আক্রমণভাগে ডেভিড ভিলার সঙ্গে থাকবেন টোরেস। কিন্তু মাঝ-মাঠ থেকে তাদের ঠিকমতো বলের জোগান দিতে হবে জাভি, ইনিয়েস্তা ও সিসে ফ্যাব্রেগাসকে। তাহলেই কেবল ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের আসল চেহারাটা দেখতে পাবো। এ ম্যাচে স্প্যানিশদের গোল উৎসব দেখার জন্য টেলিভিশন সেটের সামনে বসবো। পর্তুগাল- উত্তর কোরিয়া ক্রিশ্চিয়ানো রোনালদো ভালো খেললেই পর্তুগাল জিতবে