২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিকে রুখে দিল নিউজিল্যান্ড

বিশ্বকাপে আরেকটি অঘটন। বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে রুখে দিয়েছে নিউজিল্যান্ড। রোববার তারা ১-১ গোলে ড্র করে ইতালির সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 12:30 PM

নেলসপ্র"ইট, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে আরেকটি অঘটন। বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে রুখে দিয়েছে নিউজিল্যান্ড। রোববার তারা ১-১ গোলে ড্র করে ইতালির সঙ্গে। এই ড্রয়ের ফলে 'এফ' গ্র"প থেকে দ্বিতীয় পর্বে ওঠা অনিশ্চিত হয়ে গেল ইতালির। দুই ম্যাচে তাদের পয়েন্ট দুই। সমান ম্যাচে দুই পয়েন্ট নিউজিল্যান্ডেরও। গ্র"পের শীর্ষে রয়েছে প্যারাগুয়ে। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। খেলার ৭ মিনিটে শেন স্মেজের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ২৭ মিনিটে পেনাল্টি থেকে খেলায় সমতা ফিরিয়ে আনেন ইতালির ভিনসেঞ্জা ইকুয়েন্তা। ফ্রি-কিক থেকে নিউজিল্যান্ড বল ফেলে ইতালির ছোট বক্সের ভেতর। সেটি 'ক্লিয়ার' করতে ফ্যাবিও কানাভারো শুধু ব্যর্থই হননি, তার গায়ে লেগে বল চলে যায় স্মেজের কাছে। আলতো টোকায় তিনি বল জড়িয়ে দেন জালে। বুফোঁর জায়গায় খেলতে নামা গোলরক্ষক ফেদেরিকো মার্চেত্তি আক্ষরিক অর্থেই কোনো সুযোগ পাননি বলটি আটকানোর। এরপরই গা ঝাড়া দিয়ে ওঠে ইতালি। নিউজিল্যান্ডের খেলোয়াড়রা দীর্ঘদেহী হওয়ায় লম্বা পাসে না খেলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ছোট ছোট গড়ানো পাসে খেলতে থাকে, যাতে শারীরিক সুবিধাকে কাজে লাগাতে না পারে কিউই খেলোয়াড়রা। খেলার ৯ মিনিটে কানাভারোর ফ্রি-কিক নিউজিল্যান্ডের গোলমুখে পড়লেও সেই বলে মাথা ছোঁয়ানোর মতো কোনো খেলোয়াড় সেখানে ছিল না। শেষ পর্যন্ত কিউই গোলরক্ষক মার্ক প্যাস্টন ঘুষি মেরে বল পাঠিয়ে দেন মাঠের বাইরে। কিছুক্ষণ পর জিয়ানলুকা জামব্রোতার মাটি কামড়ানো তীব্র শট নিউজিল্যান্ডের বারপোস্টের ঠিক বাইরে দিয়ে চলে যায়। ২৬ মিনিটে ভাগ্য বঞ্চিত করে ইতালিকে। রিকার্ডো মন্তোলিভোর শট কিউই গোলরক্ষককে পরাস্ত করলেও বারে লেগে বল ফিরে আসে মাঠে। পরের মিনিটেই অবশ্য গোল শোধ করে ইতালি। ড্যানিয়েল রসিকে পেনাল্টি বক্সের মধ্যে ফেলে দেন নিউজিল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় টমি স্মিথ। সঙ্গে সঙ্গে স্মিথকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ভিনসেঞ্জা ইকুয়েন্তা নিউজিল্যান্ডের জালে বল পাঠাতে মোটেও ভুল করেননি। বিরতির আগ পর্যন্ত একচেটিয়াই খেলেছে ইতালি। কিন্তু গোলের সংখ্যা বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইতালি আবার চেপে ধরে নিউজিল্যান্ডকে। ৪৮ মিনিটে বক্সের ভেতর থেকে ডি নাতালির ডান পায়ের তীব্র শট ঠেকিয়ে দেন কিউই গোলরক্ষক। টানা আক্রমণ করেও দক্ষ গোলদাতার অভাবে গোল পায়নি ইতালি। একই সঙ্গে কৃতিত্ব দিতে হবে কিউই রক্ষনভাগকেও, বিশেষ করে গোলরক্ষক প্যাস্টনকে। একাধিক নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেন তিনি। ৬৯ মিনিটে মন্তোলিভোর প্রচণ্ড শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন প্যাস্টন। একইভাবে ৭৯ মিনিটে নাতালির শট আটকে দিয়ে আরো একবার রক্ষা করেন তিনি দলকে। ৮৭ মিনিটে ডান পায়ে তীব্র শট নেন ইতালির বদলি খেলোয়াড় মাউরো কামোরানেসি। কিন্তু সেই শটও 'পাঞ্চ' করে মাঠের বাইরে পাঠিয়ে দেন প্যাস্টন। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেরও প্রায় পুরো সময় বল ইতালির খেলোয়াড়দের পায়ে ছিল। শেষ দিকে অবশ্য দুই/একটা পাল্টা আক্রমণ করে কিউইরা। এর একটি থেকে ৮২ মিনিটে গোল পেতেও পারত তারা। কানাভারোর ভুলে বল পেয়ে গিয়েছিলেন ক্রিস উড। তার মাটি ঘেঁষা শট ইতালির গোলরক্ষককে পরাস্ত করে পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। বাকি সময় নিউজিল্যান্ডকে কোণঠাসা করে রেখেও আর গোল পায়নি ইতালি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৩৮ ঘ.