২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমার্ধে সমতা ফেরালেন বেন্টনার

এক গোলে এগিয়ে থাকা ক্যামেরুনের বিপক্ষে সমতা ফেরান ডেনমার্কের আক্রমণভাগের খেলোয়াড় বেন্টনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 07:42 PM

Updated : 25 Aug 2022, 12:25 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এক গোলে এগিয়ে থাকা ক্যামেরুনের বিপক্ষে সমতা ফেরান ডেনমার্কের আক্রমণভাগের খেলোয়াড় বেন্টনার। ফলে বিশ্বকাপের ই' গ্র"পের তুমুল উত্তেজনাপূর্ণ এই খেলার প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়। ৩৩ মিনিটের সময় বেন্টনার ডেনমার্কের পক্ষে সমতা ফেরান। ৫০ গজ দূর থেকে সিমন কাজেয়েরের দেয়া লম্বা পাসটি ক্যামেরুনের সীমানায় অফসাইডের ফাঁদ এড়িয়ে পেয়ে যান রোমেদাল। তার বাড়িয়ে দেয়া ক্রস থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান বেন্টনার। যদিও খেলার দশ মিনিটের মাথায় গোল করে ক্যামেরুনকে দারুণ সূচনা উপহার দেন স্যামুয়েল ইতো। বাম প্রান্ত থেকে গড়ানো ক্রস ডেনমার্কের রক্ষণভাগের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে ফাঁকায় দাঁড়ানো ইতোর সামনে পড়ে। বক্সের বাইরে বলটিকে নিয়ন্ত্রণে এনে ডান পায়ের জোরালো শটে ডেনিশ গোলরক্ষক সোরেনসেনকে পরাস্ত করেন ইতো। লফটাস বার্সফেল্ড স্টেডিয়ামে খেলার শুরু থেকেই ডেনমার্ককে চেপে ধরে ক্যামেরুন। ডেনমার্কের সীমানায় মুহুর্মুহু আক্রমণ গড়ে তোলে তারা। বেশ কিছু গোলেরও সুযোগ তৈরি করে। পাল্টা আক্রমণে ক্যামেরুনের রক্ষণভাগ কাঁপিয়ে দেয় ডেনমার্কও। খেলা যত শেষের দিকে গড়াতে তাকে দু' দলের আক্রমণের ধারও তত বাড়তে থাকে। খেলার শেষ দিকে দু'দলই গোলের অপূর্ব কিছু সুযোগ নষ্ট করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/০১৩৬ ঘ.