আয়ারল্যান্ড, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফ ম্যাচে ফ্রান্সের কাছে হারের দুঃখ কিছুতেই ভুলতে পারছে না আইরিশরা। ভুলবে বা কি করে, ওই হারই যে শেষ করে দিয়েছিল তাদের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ খেলার স্বপ্ন। তারচেয়েও বড় কথা, ওই ম্যাচ জেতার জন্য ছলনার আশ্রয় নিয়েছিল ফরাসিরা। খিয়েরি অঁরি হাত দিয়ে বল ঠেলে দিয়েছিলেন উইলিয়াম গালাসকে, তা থেকেই জয়সূচক গোল এবং বিশ্বকাপের টিকিট।
তাই ফরাসিরা এখন 'শত্র"' বনে গেছে আইরিশদের। থিয়েরি অঁরিদের ব্যর্থতায় রীতিমতো উচ্ছ্বসিত তারা। ফ্রান্স গোল খেলেই শুরু হচ্ছে উল্লাস।
আয়ারল্যান্ডের পিজা হাট ঘোষনা করেছে, ফ্রান্সের বিপক্ষে গোল হলেই তারা বিনা মুল্যে বিতরণ করবে ৩৫০টি পিজা! মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ০-২ গোলে হেরেছে ফ্রান্স। আর পিজা হাট তাদের প্রতিটি দোকান থেকে বিনা মুল্যে দিয়েছে ৭০০টি সুস্বাদু পিজা!
২২ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ফ্রান্স। নিশ্চয়ই আবারো পিজা হাটের আশপাশে ভীড় জমাবেন আইরিশ ফুটবলপ্রেমীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮২০ ঘ.
bdnews24