২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্লোভাকিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবে প্যারাগুয়ে

নিজেদের প্রথম ম্যাচেই তারা চমকে দিয়েছিল ইতালিকে। বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর রোববার আবারো মাঠে নামছে প্যরাগুয়ে। গ্র"প 'এফ' এর এই খেলায় তাদের প্রতিপক্ষ স্লোভাকিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 11:25 AM

Updated : 25 Aug 2022, 12:27 PM

জোহানেসবার্গ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেদের প্রথম ম্যাচেই তারা চমকে দিয়েছিল ইতালিকে। বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর রোববার আবারো মাঠে নামছে প্যরাগুয়ে। গ্র"প 'এফ' এর এই খেলায় তাদের প্রতিপক্ষ স্লোভাকিয়া। ব্লুমফন্টেইনে এই খেলার আগেই প্যারাগুয়ের কোচ জিরারদো মার্টিন আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়ার প্রতিশ্র"তি দিয়েছেন। তার পছন্দের পদ্ধতি ৪-৩-৩! অর্থাৎ আক্রমণভাগে দেখা যাবে তিনজনকে। প্রথম একাদশেই দেখা যেতে পারে আক্রমণভাগের তারকা ফুটবলার রকি সান্টা ক্রুজকে। তিনি বলছেন, "ইতালির বিপক্ষে এক পয়েন্ট পেলেও নিজেদের মেলে ধরতে পারিনি। স্লোভাকিয়ার বিপক্ষে আমাদের সেরা খেলা উপহার দিতে চাই।" অন্যদিকে স্লোভাকিয়াও প্রথম জয় তুলে নিতে প্রস্তুত। আগের খেলার মতো এ ম্যাচেও ঝড় তোলার আশা করছেন রবার্ট ভিটেক। বলছেন, "জানি ওরা ভয়ঙ্কর প্রতিপক্ষ। কিন্তু আমরাও ছাড় দেবো না। খেলা শেষে আমাদের মুখেই হাসি থাকবে।" অবশ্য প্রতিপক্ষ সম্পর্কে স্লোভাকিয়ার তেমন ধারণাই নেই। যদিও একে বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না স্লোভাকিয়ার কোচ ভ