ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ড ও আলজেরিয়ার মধ্যে বিশ্বকাপের সি' গ্র"পের খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছে।
শুক্রবার কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশী ইংল্যান্ড পুরো ৯০ মিনিটেই গোলের স্পষ্ট কোনো সুযোগ তৈরি করতে পারেনি। পারেনি আলজেরিয়াও। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে দু'দলকে।
তবে পয়েন্ট হারিয়ে দ্বিতীয় পর্বে ওঠা আরও কঠিন করে তুলল ইংলিশরা। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলের ড্রয়ের পর এ ম্যাচের ড্র নিয়ে তাদের পয়েন্ট সংখ্যা ২। যুক্তরাষ্ট্রের পয়েন্টও ২। অন্যদিকে সি' গ্র"পে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্লোভেনিয়া।
আলজেরিয়াকে ১-০ গোলে হারানোর পর তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ২-২ গোলে ড্র করে। ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছে আলজেরিয়া।
আগামী ম্যাচে ইংল্যান্ড স্লোভেনিয়াকে মোকাবিলা করবে।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া ইংল্যান্ড গোলের দেখা পায়নি। আক্রমণভাগে ওয়েনি রুনি এ ম্যাচেও ছিলেন চূড়ান্ত নি
bdnews24