২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়েও ড্র যুক্তরাষ্ট্র্রের

দুই গোলে পিছিয়ে পড়েও স্লোভেনিয়ার সঙ্গে ড্র করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 12:23 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই গোলে পিছিয়ে পড়েও স্লোভেনিয়ার সঙ্গে ড্র করেছে যুক্তরাষ্ট্র। তবে ৩-২ গোলে জিতেও যেতে পারতো তারা, যদি রেফারি ৮৫ মিনিটে মরিস এডের করা যুক্তরাষ্ট্রের শেষ গোলটি ফাউলের অজুহাতে বাতিল না করতেন। শুক্রবার বিশ্বকাপের গ্র"প 'সি'র স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় স্লোভেনিয়া। এলিস পার্কে খেলার ১৩ মিনিটে স্লোভেনিয়ার পক্ষে প্রথম গোলটি করেন ভাটলার বিরসা। দ্বিতীয় গোলটি আসে লুবিয়ানকিচের পা থেকে, ৪২ মিনিটে। তবে দ্বিতীয়ার্ধের তিন মাথায়ই যুক্তরাষ্ট্রের পক্ষে লেন্ডন ডোনোভান একটি গোল শোধ করেন। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা দারুণ জমে ওঠে। এরই ধারাবাহিকতায় ৮২ মিনিটে সমতাসূচক গোলটি করেন অভিজ্ঞ মাইকেল ব্র্যাডলি। স্লোভেনিয়ার ডি-বক্সে সতীর্থ জোজি এলডেটরের হেড থেকে পাওয়া বলটি দারুণ শটে গোলরক্ষক হানডানোভিচকে পরাস্ত করেন ব্র্যাডলি। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছিল স্লোভেনিয়া। অন্যদিকে, প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ড্র করে চাপে আছে যুক্তরাষ্ট্র। এ ড্রয়ের ফলে দ্বিতীয় পর্বে ওঠা একটু কঠিন হয়ে গেল যুক্তরাষ্ট্রের। স্লোভেনিয়া গ্র"প পর্বে তাদের শেষ ম্যাচ খেলতে নামবে আগামী ২৩ জুন। প্রতিপক্ষ ইংল্যান্ড। অন্যদিকে একই দিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে আলজেরিয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এএমএইচ/২২০৭ ঘ.