জোহানেসবার্গ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের গ্র"প 'সি'-এর ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত যুক্তরাস্ট্রের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিল স্লোভেনিয়া।
এলিস পার্কে খেলার ১৩ মিনিটে প্রথম গোলটি করেন ভাটলার বিরসা। দ্বিতীয় গোলটি আসে লুবিয়ানকিচের পা থেকে, ৪২ মিনিটে।
নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছিল স্লোভেনিয়া।
এদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ড্র করে চাপে আছে যুক্তরাস্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০৫০ ঘ.
bdnews24