২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আট হলুদ, এক লাল কার্ড

বাজে খেলা পরিচালনার জন্য তার আলোচনায় আসা নতুন নয়। শুক্রবার সেই ধারাবাহিকতাই বজায় রাখলেন আলবার্তো উনদিয়ানো মালেনকা। জার্মানি-সার্বিয়া খেলা পরিচালনা করেন তিনি। পুরো ৯০ মিনিট তিনি এতোটাই কঠোর ছিলেন যে দুই দলের ফুটবলারদের দেখালেন ৮টি হলুদ ও একটি লালকার্ড! তার বেশিরভাগ কার্ড দেখানো নিয়ে আপত্তি আছে বিশ্লেষকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 12:23 PM

জোহানেসবার্গ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাজে খেলা পরিচালনার জন্য তার আলোচনায় আসা নতুন নয়। শুক্রবার সেই ধারাবাহিকতাই বজায় রাখলেন আলবার্তো উনদিয়ানো মালেনকা। জার্মানি-সার্বিয়া খেলা পরিচালনা করেন তিনি। পুরো ৯০ মিনিট তিনি এতোটাই কঠোর ছিলেন যে দুই দলের ফুটবলারদের দেখালেন ৮টি হলুদ ও একটি লালকার্ড! তার বেশিরভাগ কার্ড দেখানো নিয়ে আপত্তি আছে বিশ্লেষকদের। বিবিসি বলছে, এটি এবারের বিশ্বকাপের সবচেয়ে বাজে খেলা পরিচালনা। অবশ্য লা লিগায় বাজে খেলা পরিচালনার জন্য আলবার্তো উনদিয়ানো সমালোচনার শিকার আগেও হয়েছেন কয়েকবার। গত লা লিগায় ১৭ ম্যাচে লাল কার্ড দেখিয়েছেন ১১জন খেলোয়াড়কে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০৪১ ঘ.