২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মোহাম্মদ আসলামের পূর্বাভাস ও বিশ্লেষণ

সুইজারল্যান্ডের কাছে স্পেনের হারেও এতোটা অবাক হয়নি আমি। আমার তো মনে হচ্ছে শুক্রবার সার্বিয়ার কাছে জার্মানির পরাজয় এবারের বিশ্বকাপে এ পর্যন্ত সবচেয়ে বড় অঘটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 12:23 PM

সুইজারল্যান্ডের কাছে স্পেনের হারেও এতোটা অবাক হয়নি আমি। আমার তো মনে হচ্ছে শুক্রবার সার্বিয়ার কাছে জার্মানির পরাজয় এবারের বিশ্বকাপে এ পর্যন্ত সবচেয়ে বড় অঘটন। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ওরা। মনে করেছিলাম সার্বিয়ার বিপক্ষেও হয়তো বড় জয় পাবে। কিন্তু উল্টো ০-১ গোলে হেরে গেল? ফুটবল আসলে এমনই। বিশেষ করে, ইউরোপের দলগুলো যখন মাঠে নামে তখন আপনি আগে থেকে বলতে পারবেন না যে কোন দল জিতবে। দলগুলোর মধ্যে শক্তির ব্যবধান খুব একটা বেশি নয়। একটা ভুলেই শেষ সবকিছু! আমার মনে হয়েছে সকারুদের বিপক্ষে গোল উৎসবের পর শুক্রবার নির্ভার হয়ে খেলতে নেমেছিল জার্মানি। আর তার মাশুল গুনতে হলো হার মেনে। কিন্তু খেলা পরিচালনার কথা আলাদাভাবে আমাকে বলতেই হবে। এমন বাজে খেলা পরিচালনা বিশ্বকাপে খুব কমই দেখেছি! ৭টি হলুদ কার্ড ও একটি লালকার্ড দেখিয়েছেন রেফারি আলবার্তো উনদিয়ানো। বারবারই 'লঘু পাপে গুরু দণ্ড' দিয়েছেন তিনি। নষ্ট করেছেন খেলার সৌন্দর্য। মিরোস্লাভ ক্লোজ রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন! ক্লোজ দু'বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পরও খেলায় দাপট ছিল জার্মানির। কিন্তু দিনটা আসলে জার্মানির ছিল না। বারবারই ভাগ্য প্রতারণা করেছে ওদের সঙ্গে। দেখুন, পেনাল্টি থেকেও গোল হলো না, বারপোস্টে লেগে ফিরে আসলো বল! তবে সার্বিয়ার কৃতিত্বকেও খাটো করে দেখার উপায় নেই। অধিনায়ক নেমেয়া ভিদিচ তো অসাধারণ খেলেছেন। দেখুন, সার্বিয়ার রক্ষণভাগের ফুটবলারদের উচ্চতাই তাদের এগিয়ে দিয়েছে। এ জন্য জার্মানির উচিত ছিল দূর পাল্লার শটে প্রতিপক্ষকে বোকা বানানো। সন্দেহ নেই, এখন গ্র"প ডি-এর লড়াই বেশ জমে উঠলো! কোন দল দ্বিতীয় পর্বে উঠছে এখনই অনুমান করার কোনো সুযোগ নেই। নেদারল্যান্ডস-জাপান এ কথা আগেও বলেছি যে আমি নেদারল্যান্ডসের 'অল-আউট' ফুটবলের ভক্ত! ডেনমার্কের বিপক্ষে ওদের প্রথম ম্যাচটা বেশ উপভোগ করেছি। নিজেদের প্রথম খেলায় জিতেছিল জাপান ও নেদারল্যান্ডস। জাপান ১-০ গোলে হারায় ক্যামেরুনকে। ডেনমার্কের বিপক্ষে ২-০ গোলে জেতে ওলন্দাজরা। তাই যে দল জিতবে সে দলেরই দ্বিতীয় পর্বের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে। আমার মনে হয়, জয়ের পাল্লা ওলন্দাজদের দিকেই বেশি ঝুঁকে আছে। আসলে, ইউরোপের সঙ্গে এশিয়ার ফুটবলের লড়াই বলে কথা। দক্ষতা ও 'স্ট্যামিনা'-সব দিক দিয়েই এশিয়া পিছিয়ে। আমার মনে হয়, এই ম্যাচ জিতে পরের পর্ব নিশ্চিত করে নিতে চাইবে নেদারল্যান্ডস। যদিও শুনেছি আরিয়েন রোবেনের দ্বিতীয় ম্যাচও খেলা অনিশ্চিত। এটা নিশ্চয়ই জাপানের জন্য সুখবর। ড্র করতে পারলেই ওরা দ্বিতীয় পর্বের পথে অনেকটা এগিয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০২২ ঘ.