২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয় পেতে মরিয়া ডেনমার্ক, ক্যামেরুন

বিশ্বকাপে শনিবার মুখোমুখি হচ্ছে ক্যামেরুন ও ডেনমার্ক। দু'দলের জন্যই এটি বিশ্বকাপে টিকে থাকার ম্যাচ। হারলেই বিশ্বকাপ থেকে দেশে ফেরার প্রস্তুতি নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 12:24 PM

প্রিটোরিয়া, ১৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে শনিবার মুখোমুখি হচ্ছে ক্যামেরুন ও ডেনমার্ক। দু'দলের জন্যই এটি বিশ্বকাপে টিকে থাকার ম্যাচ। হারলেই বিশ্বকাপ থেকে দেশে ফেরার প্রস্তুতি নিতে হবে। দু'দলই নিজেদের প্রথম ম্যাচে হার মেনেছিল। ক্যামেরুন এক গোলে হারে জাপানের কাছে। নেদারল্যান্ডের কাছে দুই গোলে হারে ডেনমার্ক। এদিকে খেলার আগে ক্যামেরুন শিবিরে কোচ-খেলোয়াড় বিরোধের খবর পাওয়া গেছে। জাপানের বিপক্ষে ম্যাচে দলের ফরাসি কোচ পল লি গুয়েন খেলাননি তিন তারকা রিগোবার্ট সং, জেরেমি এবং আলেকজান্দার সংকে। মূলত বিরোধ বেঁধেছে এ নিয়েই। দলের মাঝ-মাঠের খেলোয়াড় আকিলে ইমানা এরই মধ্যে অভিজ্ঞদের মাঠে নামানোর জন্য কোচের প্রতি আহবান জানিয়েছেন। বলেছেন, "প্রথম ম্যাচে অনভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের খেলানোয় হার মানতে হয়েছে। ওরা চাপ সামলাতে পারেনি। বিশ্বকাপে সাফল্য পাওয়ার জন্য অভিজ্ঞ খেলোয়াড়দেরই প্রয়োজন।" এবারের বিশ্বকাপে খেলছে আফ্রিকার ছয়টি দেশ। এর মধ্যে ক্যামেরুনকে অন্যতম সেরা শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচিছল। কিন্তু প্রথম ম্যাচে হারায় গ্র"প পর্ব থেকেই বিদায় নেয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোচ লি গুয়েন গত দু'দিন ধরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন না। শেষ আটটি আন্তর্জাতিক ম্যাচে ক্যামেরুন জয়ের মুখ দেখেনি। এদিকে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারার পরও ক্যামেরুনের বিপক্ষে জয় নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার রাস্তায় ফিরতে চাইছে ডেনমার্ক। সে কথাই সংবাদ সম্মেলনে জানিয়েছেন গোলরক্ষক টমাস সোরেনসেন। এর আগে ডেনমার্ক কখনোই আফ্রিকার কোনো দেশের কাছে হারেনি। কোচ মর্টেন ওলসেন অবশ্য সে কথা আমলে নিচ্ছেন না। তার কথা দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে এ খেলায় জিততেই হবে। আর সেই লক্ষ্য নিয়েই নামবে তার দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৩৪ ঘ.