ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক গোলদাতার খাতায় নাম লেখালেন মেক্সিকোর আক্রমণভাগের খেলোয়াড় কথেমক ব্লাঙ্কো। তবে বয়স্ক গোলদাতার তালিকায় তিনি রয়েছেন পঞ্চমে।
ফ্রান্সের বিপক্ষে ৩৭ বছর ১৫১ দিন বয়সে বৃহস্পতিবার পেনাল্টি থেকে গোল দিয়ে এই রেকর্ড করেন তিনি।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা হলেন ক্যামেরুনের রজার মিলার। ১৯৯৪ সালের বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে ৪২ বছর ৩৯ দিন বয়সে এই গোল করেন তিনি।
দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছেন রজার। ১৯৯০ সালের বিশ্বকাপে কলম্বিয়াকে গোল দেন ৩৮ বছর ৩৪ দিন বয়সে। আর ৩৮ বছর ২৫ দিন বয়সে গোল করেন রোমানিয়ার বিপক্ষে।
চতুর্থ বয়স্ক গোলদাতা সুইডেনের গুনার গ্রেন। ১৯৫৮ সালে ৩৭ বছর ২৩৬ দিন বয়সে জার্মানির বিপক্ষে গোল করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৭৩৬ ঘ.
bdnews24