২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে গ্রিসের প্রথম জয়

দশজনের নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে গ্রিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 04:08 PM

Updated : 25 Aug 2022, 12:19 PM

ব্লুমফন্টেইন, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দশজনের নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে গ্রিস। বৃহস্পতিবার 'বি' গ্র"পের এই ম্যাচে কালু উচের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল নাইজেরিয়া। গোল শোধ করেন দিমিত্রিয়স সালপিজিদিস। এরপর ঐতিহাসিক জয় পায় ভাসিলিস তোরোসিদিসের গোলে। কারণ বিশ্বকাপে এটাই তাদের প্রথম জয়। এই ম্যাচ জিতে গ্রিস দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখলো। অপরদিকে প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় পড়ল নাইজেরিয়া। প্রথম দশ মিনিট দু'দলই এলোমেলো ফুটবল খেলেছে। তাই খেলা আটকে ছিল মাঝমাঠেই। ১৬ মিনিটে হঠাৎ করেই গোল পেয়ে যায় নাইজেরিয়া। কালু উচের দারুণ একটি ফ্রি-কিক বাঁক নিয়ে ঢুকে যায় গ্রিসের জালে। এরপরই খেলার গতি বেড়ে যায়। শুরু হয় আক্রমণ ও পাল্টা আক্রমণ। ২৫ মিনিটে গ্রিসের কোস্টাসের ফ্রি-কিক ফিরিয়ে দেন নাইজেরিয়ার রক্ষণভাগের খেলোয়াড় ড্যানি শিতু। খেলার ৩৩ মিনিটে বড় ভুলটি করে বসেন নাইজেরিয়ার মাঝ-মাঠের খেলোয়াড় সানি কেইতা। অযথা বল ধরতে গিয়ে তিনি লাথি মেরে বসেন গ্রিসের ভাসিলিস তোরোসিদিসকে। রেফারি কেইতাকে লাল কার্ড দেখাতে দেরি করেননি। এরপরই নাইজেরিয়াকে চেপে ধরে গ্রিস। শেষ পর্যন্ত ৪৪ মিনিটে গোল শোধ করেন গ্রিসের দিমিত্রিয়স সালপিজিদিস। তার শট নাইজেরিয়ার রক্ষণভাগের খেলোয়াড় লুকমান হারুনের পায়ে লেগে ঢুকে যায় নিজেদের জালে। বিশ্বকাপে এটাই ছিল গ্রিসের প্রথম গোল। দ্বিতীয়ার্ধে দশজনের নাইজেরিয়া গ্রিসের চাপ থেকে বেরিয়ে আসতে পারেনি। শেষ পর্যন্ত একাধিক গোলের সুযোগ নষ্ট করার পর বহুকাক্সিক্ষত জয় সূচক গোলটি পেয়ে যায় ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়নরা। আলেকজান্ডোর্সের শট নাইজেরিয়ার গোলরক্ষক এনিয়ামার হাত থেকে ছুটে যায়। ফিরতি বলে টোকা দিয়ে সহজেই গোল করেন ভাসিলিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২১৯ ঘ.