২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মোহাম্মদ আসলামের পূর্বাভাস ও বিশ্লেষণ

আমি আগেই ধারণা করেছিলাম এমন কিছু একটা ঘটতে যাচ্ছে! আসলে এবার প্রস্তুত হয়েই এসেছে আর্জেন্টিনা। সেটাই তারা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে দেখিয়ে দিল। অনায়াসে ৪-১ গোলের জয়, জুড়িয়ে গেল চোখ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 12:19 PM

আমি আগেই ধারণা করেছিলাম এমন কিছু একটা ঘটতে যাচ্ছে! আসলে এবার প্রস্তুত হয়েই এসেছে আর্জেন্টিনা। সেটাই তারা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে দেখিয়ে দিল। অনায়াসে ৪-১ গোলের জয়, জুড়িয়ে গেল চোখ! আসলে, এশিয়ার সঙ্গে লাতিন ফুটবলের ব্যবধানটাও স্পষ্ট হয়ে উঠলো বৃহস্পতিবার। দেখুন, ওদের সঙ্গে শারীরিক শক্তি, দম, দক্ষতা - সব কিছুতেই বিস্তর পার্থক্য। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ কোরিয়া। আক্ষরিক অর্থেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়াই সব শেষ করে দিল তাদের। এরপর আর্জেন্টিনা যেভাবে খেলেছে তাতে ব্যবধানটা আরো বড় হতে পারতো। অনেকেই এখন গঞ্জালো হিগুয়েনের বন্দনায় মেতে উঠবেন। আমি কিন্তু তাকে ভাগ্যবানই বলবো। গোলের জন্য তিনটি বলই তাকে বানিয়ে দেয়া হয়েছে। তিনি শুধু নিখুঁতভাবে বল জালে জড়িয়ে দেন। এই ধারাবাহিতা ধরে রাখতে পারলে তো হিগুয়েন এই বিশ্বকাপের গোল্ডেন বুট পেয়ে যেতে পারেন। গোল করতে পারেননি, তারপরও আমার চোখে সেরা লিওনেল মেসি। মাঝ-মাঠ থেকে পুরো খেলাটা তো তিনিই তৈরি করে দিলেন। ক্লাব ফুটবলের এই তারকা জাতীয় দলের হয়েও এখন দুর্দান্ত খেলছেন। এই জয়ের ফলে এবারের বিশ্বকাপে দ্বিতীয় পর্বে ওঠার পথ সুগম হলো ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনার। ফাইনাল অনেক দূরে, তারপরও আমি তাদের হাতেই ট্রফি দেখতে পাচ্ছি! ইংল্যান্ড-আলজেরিয়া ইংল্যান্ডকে এবার অনেকেই ফেবারিট বলছেন। আমারও মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকায় তারা কিছু একটা করবে। কিন্তু যুক্তরাস্ট্রের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ দেখে হতাশ হয়েছি। ড্র করে পয়েন্ট হারিয়েছে। এ কারণেই আলজেরিয়ার বিপক্ষে চাপে থেকে মাঠে নামবে তারা। পরের পর্বে উঠতে হলে এ ম্যাচে তাদের ঝলসে উঠতেই হবে। আমার বিশ্বাস জেরার্ড, ল্যাম্পার্ড এবং ওয়েন রুনিরা তা পারবে। প্রিমিয়ার লিগে গত মৌসুমে অসাধারণ খেলেছে তারা। তার ছিটে ফোটা দেখালেও চলবে। কিন্তু প্রথম ম্যাচের পার্শ