২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্লোভেনিয়ার বিপক্ষে লড়তে প্রস্তুত যুক্তরাস্ট্র

গ্র"প 'সি' থেকে শুক্রবার বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় পর্বে উঠে যেতে পারে স্লোভেনিয়া। এলিস পার্কে খেলায় যুক্তরাস্ট্রকে হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে শেষ ১৬ তে উঠে যাবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 12:20 PM

জোহানেসবার্গ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্র"প 'সি' থেকে শুক্রবার বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় পর্বে উঠে যেতে পারে স্লোভেনিয়া। এলিস পার্কে খেলায় যুক্তরাস্ট্রকে হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে শেষ ১৬ তে উঠে যাবে তারা। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ই এগিয়ে রাখছে স্লোভেনিয়াকে। স্লোভেনিয়ার অধিনায়ক খেলাটি সম্পর্কে বলছিলেন, "আত্মবিশ্বাসের কোনো কমতি নেই আমাদের। আমরা জানি স্বপ্নপুরণের জন্য ওই ৯০ মিনিট নিজেদের উজাড় করে দিতে হবে।" এদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ড্র করে কিছুটা চাপে আছে যুক্তরাস্ট্র। এখন দ্বিতীয় পর্বে উঠতে হলে জয় চাই। হেরে গেলে বিশ্বকাপ থেকে বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে তাদের। যুক্তরাস্ট্রের কোচ বব ব্র্যাডলি বলছিলেন, "স্লোভেনিয়া পরিশ্রমী দল। ওদের বিপক্ষে জিততে হলে কোনো ভুল করা চলবে না। লড়তে প্রস্তুত আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯১৪ ঘ.