২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে ছেড়ে কথা কইবে না আলজেরিয়া

বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বেই যে এমন পরীক্ষায় পড়তে হবে তা ভাবেনি ইংল্যান্ড। প্রথম ম্যাচ ড্র করার পর শুক্রবার আবারো মাঠে নামছে তারা। কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 12:45 PM

Updated : 25 Aug 2022, 12:20 PM

কেপটাউন, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বেই যে এমন পরীক্ষায় পড়তে হবে তা ভাবেনি ইংল্যান্ড। প্রথম ম্যাচ ড্র করার পর শুক্রবার আবারো মাঠে নামছে তারা। কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। এবারই প্রথম মুখোমুখি হচ্ছে এই দু'টি দেশ। দ্বিতীয় পর্বে উঠতে হলে আলজেরিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ নেই ইংল্যান্ডের। গ্র"প সি' এ নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাস্ট্রের বিপক্ষে প্রায় জিতেই গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু গোলরক্ষকের অসতর্কতার জন্য এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। ইংল্যান্ড অধিনায়ক স্টিফেন জেরার্ড বলছিলেন, "প্রথম ম্যাচের সেই ড্র এখন অতীত ঘটনা ছাড়া আর কিছুই নয়। আমরা সেই ম্যাচের কথা ভুলে গেছি। আশা করছি সমর্থকরা গোলরক্ষকের অসতর্কতার কথা ভুলে যাবেন। কে জানে, এ ম্যাচেই হয়তো ওই আমাদের জয়ের নায়ক হয়ে উঠতে পারে।" প্রথম ম্যাচে অবশ্য নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি ওয়েন রুনি। আলজেরিয়ার বিপক্ষে খেলার আগে আক্রমণভাগের এই খেলোয়াড় জানিয়ে দিলেন, "এখন আর ফিরে দেখার কোনো সুযোগ নেই। নিজেদের উজাড় করে দিয়ে খেলবো।" ৬১ টি আন্তর্জাতিক ম্যাচে ২৫ গোল করেছেন ওয়েন রুনি। এদিকে প্রথম ম্যাচে স্লোভেনিয়ার কাছে হারের ধাক্কা সামলে উঠতে চায় আলজেরিয়াও। আফ্রিকার এই দেশটি ০-১ গোলে হারলেও দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। ইংলিশদের ছেড়ে কথা বলবে না তারা। কোচ রাবাহ সাদানে জানান, "এখনো সবাই ইংল্যান্ডের গোলরক্ষককে নিয়ে ব্যস্ত। শুক্রবার আমরা সেই সুযোগই নিতে চাই। চমকে দিতে চাই ওদের।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১২ ঘ.