জোহানেসবার্গ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করে খেলতে পারেনি বলে মনে করছেন দলের কোচ কার্লোস ডুঙ্গা।
উত্তর কোরিয়াকে ২-১ গোলে হারানোর পর ডুঙ্গা বলেন, "দল ভালো খেলতে পারেনি। তবে এটাই ফুটবল। আমরা দিনে দিনে উন্নতি করছি এবং পরের ম্যাচগুলোতে আরো ভালো খেলব।"
উত্তর কোরিয়ার প্রশংসা করতে গিয়ে ডুঙ্গা বলেন, "তাদের রক্ষণভাগ ছিল চমৎকার। তবে আমরা আরো অনেক সুযোগ তৈরি করতে পারতাম।"
ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড় রবিনহো বলেছেন, "আমরা আমাদের সেরা খেলা খেলতে পারিনি। তবে আসল কথা হলো শেষ পর্যন্ত আমরা জিতেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২২৪৪ ঘ.
bdnews24