২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়েই শুরু ব্রাজিলের

প্রথমার্ধের সাদামাটা খেলা দেখে চিন্তায় পড়ে গিয়েছিলেন ব্রাজিলের সমর্থকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও নিজেদের মেলে ধরে তারা। উত্তর কোরিয়াকে হারায় ২-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 07:52 PM

Updated : 25 Aug 2022, 12:11 PM

জোহানেসবার্গ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমার্ধের সাদামাটা খেলা দেখে চিন্তায় পড়ে গিয়েছিলেন ব্রাজিলের সমর্থকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও নিজেদের মেলে ধরে তারা। উত্তর কোরিয়াকে হারায় ২-১ গোলে। এলিস পার্কে মঙ্গলবার বিশ্বকাপের গ্রুপ 'জি' এর খেলায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে প্রথম গোল করেন মাইকন। ৫৫ মিনিটে এলানোর বাড়ানো বল ধরে অসাধারণ এক গোল করেন এই তারকা। এর পরই জেগে উঠে ব্রাজিল। একের পর এক আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তর কোরিয়ার রক্ষণভাগ। বুঝিয়ে দেয় আরো একবার বিশ্বকাপ ঘরে নিয়ে যেতেই তারা এসেছে দক্ষিণ আফ্রিকায়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় গোলটি আসে ৭২ মিনিটে। এবার আর গোলের উৎস তৈরি করে দেয়া নয়, এলানো নিজেই গোল করেন (২-০)। তবে দলের সেরা দুই তারকা কাকা এবং রবিনহো তাদের নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে। খেলার ৮৯ মিনিটে এক গোল শোধ করেন উত্তর কোরিয়ার জি ইয়ান নাম। এর আগে প্রথমার্ধে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে সমান তালে লড়ে যায় উত্তর কোরিয়া। বিশে^র সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল ব্রাজিল মাঠে নেমে হতাশ করেছে তাদের সমর্থকদের। প্রথমার্ধে এক মুহূর্তের জন্যও মনে হয়নি লড়াইটা হচ্ছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলের সঙ্গে ১০৫ নম্বরের। উল্লেখ করার মতো জোরালো কোন আক্রমণ চালাতে পারেনি তারা। তাই তো গ্যালারিতেও চোখে পড়েনি সাম্বা নৃত্য। ব্রাজিলের কোচ কার্লোস ডুঙ্গা সমালোচনার কবলে পড়েছেন নান্দনিক ফুটবলকে এক পাশে সরিয়ে রাখার জন্য। তার কাছে জয়ই মূখ্য হয়ে উঠেছে। কিন্তু মঙ্গলবার জিতলেও সেই নান্দনিক ফুটবলের দেখা মেলেনি। বিশ্ব ফুটবলের 'অজানা' এক দল উত্তর কোরিয়া বুঝিয়ে দিয়েছে গ্র"প 'জি' আসলেই 'মৃত্যু কুপ'। অতি-রক্ষণা