জমে উঠতে শুরু করেছে বিশ্বকাপ। সবাই দেখলাম 'ভুভুজেলা' নামের এক বাঁশির শব্দে বিরক্ত! টেলিভিশনের সামনে বসে আমিও তা শুনেছি। মাঝে মধ্যে ধারাভাষ্য শুনতেও কষ্ট হচ্ছে।
কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করেন আলোচিত এই বাঁশি কি নিষিদ্ধ করা উচিত? আমি বলবো না! যখন মাঠে ফুটবল খেলতাম তখন এমন শব্দ অনুপ্রেরণা জোগাতো। এটা সমর্থকদের আবেগের বহিঃপ্রকাশ!
শুনেছি, ভুভুজেলা নাকি দক্ষিণ আফ্রিকার সংস্কৃতির অংশ। আমরা অভস্ত্য নই বলে এই শব্দ ভালো লাগছে না!
স্পেন-সুইজারল্যান্ড
ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন মাঠে নামছে বুধবার। আমার মনে হয় সুইজারল্যান্ডের বিপক্ষে অনায়াসেই জিতবে ওরা। অভিজ্ঞতা, তারকা মুল্য আর সা
bdnews24