২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে নিউজিল্যান্ডের ড্র

বিশ্বকাপে নিউজিল্যান্ড ও স্লোভাকিয়ার খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 12:13 PM

রাস্টেনবার্গ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে নিউজিল্যান্ড ও স্লোভাকিয়ার খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খেলার ৫০ মিনিটে স্লোভাকিয়াকে এগিয়ে নিয়েছিলেন রবার্ট ভিত্তেক। অতিরিক্ত সময়ে সমতা ফেরান নিউজিল্যান্ডের উইন্সটন রিড। রয়্যাল বাফোকেং স্টেডিয়ামে সাদামাটা খেলায় ছিল না তেমন কোনো উত্তেজনা। আক্রমণ ও পাল্টা আক্রমণেও ধার ছিল না। মাঝ-মাঠে বল নিয়ে কাড়াকাড়ি করেই বেশির ভাগ সময় কাটিয়েছে দু'দলই। উভয় দলের আক্রমণ মূলত থেমে গেছে প্রতিপক্ষের বক্সে পৌঁছতে না পৌঁছতেই। খেলার ৪২ মিনিটে স্লোভাকিয়ার মাঝ-মাঠের খেলোয়াড় মারেক হ্যামসিকের দুর্দান্ত শট নিউজিল্যান্ডের গোলরক্ষক মার্ক প্যাস্টন কর্নারের বিনিময়ে রক্ষা করেন। একপেশে, বাজে ও উত্তেজনাবিহীন 'এফ' গ্র"পের এই খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতির পর উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় মাঝ-মাঠের খেলোয়াড় স্ত্যানিস্লাভ সেসতাকের কাছ থেকে বল পেয়ে মাথা দিয়ে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন স্লোভাকিয়ার ভিত্তেক। কিন্তু খেলা শেষের বাঁশি বাজার ঠিক আগে (৯০ ৩ মিনিট) গোল শোধ করেন নিউজিল্যান্ডের উইন্সটন রিড। শেন স্মল্টজের কাছ থেকে বল পেয়ে মাথা দিয়ে পাঠিয়ে দেন কাক্সিক্ষত লক্ষ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/টিআর/২০১৫ ঘ.