২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতেই হোঁচট খেলো বিশ্ব চ্যাম্পিয়নরা

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ অভিযান শুরু করতে নেমেই হোঁচট খেলো বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। সোমবার কেপটাউনে গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে গ্রুপ 'এফ' এর ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 08:38 PM

Updated : 25 Aug 2022, 12:08 PM

কেপটাউন, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ অভিযান শুরু করতে নেমেই হোঁচট খেলো বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। সোমবার কেপটাউনে গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে গ্রুপ 'এফ' এর ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। ম্যাচ শুরু হওয়ার আগেই কেপটাউনে তাপমাত্রা নেমে এসেছিল ৮ ডিগ্রি সেলসিয়াসে। সঙ্গে তুমুল বৃষ্টি। সেই বৃষ্টির দাপটে যেন হারিয়ে গিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরু থেকেই কেমন যেন ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে ইতালি। সেই এলোমেলো ফুটবলের বৃত্ত থেকে প্রথমার্ধে বেরিয়ে আসতে পারেনি তারা। উল্টো দিকে নিজেদের শক্তির ব্যাপারটা মাথায় রেখে রক্ষণাত