ডারবান, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ^কাপের 'এফ' গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ড মঙ্গলবার মুখোমুখি হতে যাচ্ছে স্লোভাকিয়ার। ফিফা র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড রয়েছে ৭৮ নম্ব^রে। স্লোভাকিয়া ৩৮-এ।
এর আগে নিউজিল্যান্ড একবারই বিশ^কাপ খেলেছে, ১৯৮২ সালে। সেই দলে ছিলেন ২১ বছরের তরুণ রিকি হার্বাট। তিনিই এখন নিউজিল্যান্ডের কোচ।
সেবার তিন ম্যাচেই গোহারা হেরে দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। ২৮ বছর পর এবার ফের বিশ^কাপে এসেছেন হার্বাট। তিনি বলেছেন, "আমরা যে 'আন্ডারডগ' তা জানি। কিন্তু আমরা কোন দলকেই ভয় পাই না। বিশ^কাপে আপনাকে সেরা সব দলের বিপক্ষেই খেলতে হবে। আর আমরা যোগ্যতা দিয়েই বিশ^কাপের টিকেট পেয়েছি।"
কিউই অধিনায়ক রায়ান নেলসন চোট থেকে সেরে উঠে মাঠে নামবেন। এটি কিউইদের জন্য ভালো খবর। তবে সহ-অধিনায়ক মাঝ-মাঠের খেলোয়াড় টিম ব্রাউনের খেলা অনিশ্চিত।
স্লোভাকিয়ার কোচ ভ
bdnews24