২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বড় পরীক্ষার সামনে পর্তুগাল ও আইভরি কোস্ট

পর্তুগাল এবং আইভরি কোস্ট পোর্ট এলিজাবেথে মুখোমুখি হচ্ছে মঙ্গলবার। বিশ্বকাপে 'জি' গ্র"পের এই প্রথম ম্যাচটি দু'দলের জন্যই গুরুত্বপূর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 03:12 PM

Updated : 25 Aug 2022, 12:09 PM

পোর্ট এলিজাবেথ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্তুগাল এবং আইভরি কোস্ট পোর্ট এলিজাবেথে মুখোমুখি হচ্ছে মঙ্গলবার। বিশ্বকাপে 'জি' গ্র"পের এই প্রথম ম্যাচটি দু'দলের জন্যই গুরুত্বপূর্ণ। তবে খেলার আগেই দু'দলের ওপরই থাবা বসিয়েছে চোট। পতুর্গালের তারকা ন্যানি তো চোটের জন্য শেষ মুহূর্তে বাদই পড়েছেন দল থেকে। আর আইভরি কোস্টের অধিনায়ক দিদিয়ের দ্রগবাও বিশ^কাপের ঠিক আগে অনুশীলন ম্যাচে ব্যথা পেয়েছিলেন হাতে। এ ম্যাচে তার খেলা এখনো অনিশ্চিত। তবে আইভরি কোস্টের কোচ সভেন গোরান এরিকসন জানিয়েছেন, খেলার জন্য মুখিয়ে আছেন দ্রগবা। অনুশীলনও করছেন। তবে কতটা 'ফিট' তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসির হয়ে ওয়েন রুনিকে ছাপিয়ে সবচেয়ে বেশি ২৯ গোল করেছেন দ্রগবা। দিদিয়ের দ্রগবা মাঠে নামতে না পারলে তার জায়গায় আইভরি কোস্টের নেতৃত্ব দিবেন কোলো টোরে। তিনি বলছিলেন, "আমাদের দলে দ্রগবা ছাড়া আরো বেশ কয়েকজন বিশ^মানের ফুটবলার রয়েছে। সলোমন কালু, সেইডু, ইয়াইয়া টোরে, ইমানুয়েল এবো-এরা কেউ কারো চেয়ে কম নয়।" পর্তুগালের ভরসা রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বলছেন, এবারের বিশ^কাপ তার নিজের। ক্লাব ফুটবলে রিয়ালের হয়ে ভালো এক মৌসুম শেষ করার পর জাতীয় দলের হয়েও ঝড় তুলতে প্রস্তুত তিনি। পরিসংখ্যানের হিসেবে ফিফা র‌্যাঙ্কিংয়ে পতুর্গাল এখন তৃতীয় স্থানে। এবার চ্যাম্পিয়ন হওয়ার মিশন নিয়ে তারা এসেছে দক্ষিণ আফ্রিকা। গতবারের সেমি-ফাইনালিস্টদের অবশ্য প্রথম পর্বেই দিতে হচ্ছে বড় পরীক্ষা। একইভাবে আইভরি কোস্টের জন্যও এই ম্যাচ বড় পরীক্ষা। দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে তাদের জেতা অতি-জরুরী। কেননা, 'জি' গ্র"পে তাদের সঙ্গে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও উত্তর কোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০৪৫ ঘ.