২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লাল কার্ড দেখলেন ঘেজাল

এবারের বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন আলজেরিয়ার আব্দেল কাদের ঘেজাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 03:27 PM

Updated : 25 Aug 2022, 12:06 PM

পোলকওয়ান, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন আলজেরিয়ার আব্দেল কাদের ঘেজাল। আলজেরিয়া-স্লোভেনিয়া খেলার ৭২ মিনিটে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। প্রথমবার হলুদ কার্ড দেখার পরও ঘেজাল দ্বিতীয়বার ইচ্ছা করে হাত দিয়ে বল ধরেছিলেন। রেফারি কার্লোস বারতেস তার এই অপরাধের জন্য লাল কার্ড দেখাতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। এর কিছুক্ষণ আগেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন ঘেজাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১২৪ ঘ.