জোহানেসবার্গ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিবারই ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে বিশ্বকাপ খেলতে যায় তারা। কিন্তু এখনো বিশ্বকাপ অধরাই রয়ে গেছে নেদারল্যান্ডসের। এবারও সেই ফেবারিট হয়েই দক্ষিণ আফ্রিকা গেছে তারা। সোমবার ডেনমার্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাদের এবারের অভিযান।
টানা দু'বার বিশ^কাপের ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি ওলন্দাজরা। ১৯৭৪ সালে নেদারল্যান্ডস ফাইনালে হেরে যায় জার্মানির কাছে। ১৯৭৮ সালের বিশ^কাপের ফাইনালে উঠে আবারো হার মানে তারা, আর্জেন্টিনার কাছে।
বিশ^কাপের বাছাই পর্বে সব ম্যাচ জিতে মূল পর্বে নাম লেখায় ওলন্দাজরা। বিশ^কাপের প্রস্তুতি ম্যাচেও তারা ছিল অপ্রতিরোধ্য। একে অনুপ্রেরণা হিসেবে ধরে নিয়ে কোচ ফন মারউইক বলেছেন, "হ্যাঁ আমরা এখন দারুন ছন্দে আছি। সেই ছন্দই ধরে রাখতে চাই শুরু থেকেই।"
আক্রমণভাগের খেলোয়াড় রবিন ফন পার্সি জোর গলায় বলেছেন, "গোলের সংখ্যা দিয়ে আক্রমণভাগের একজন খেলোয়াড়কে বিচার করা হয়। কিন্তু আমি তার চেয়েও বেশি কিছু করতে চাই। গোল করা ও সুযোগ তৈরি করে দেয়ার পাশাপাশি দলকে খেলাতেও চাই।"
ফন পার্সির সঙ্গে ওয়েসলি
bdnews24