২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাদামাটা ম্যাচে স্লোভেনিয়ার জয়

মাঝ-মাঠের খেলোয়াড় অধিনায়ক রবার্ট কোরেনের একমাত্র গোলে বিশ্বকাপের 'সি' গ্রুপের খেলায় রোববার স্লোভেনিয়া ১-০ গোলে হারিয়েছে আলজেরিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 01:49 PM

Updated : 25 Aug 2022, 12:06 PM

পোলকওয়ান, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঝ-মাঠের খেলোয়াড় অধিনায়ক রবার্ট কোরেনের একমাত্র গোলে বিশ্বকাপের 'সি' গ্রুপের খেলায় রোববার স্লোভেনিয়া ১-০ গোলে হারিয়েছে আলজেরিয়াকে। বিরতি পর্যন্ত আলজেরিয়া এবং স্লোভেনিয়া, কোনো দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ৭৮ মিনিটে কোরেনের ডান পায়ের শট আলজেরিয়ার গোলরক্ষক ফাওজি চাওচির হাত ফস্কে জালে আশ্রয় নেয়। তার ঠিক ছয় মিনিট আগে দশ জনের দলে পরিণত হয় আলজেরিয়া। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন বদলি খেলোয়াড় আব্দেল কাদের ঘেজাল। এর খানিক পরেই গোলটি হজম করতে হয় তাদের। গোটা ম্যাচে আসলে দু'দলই মাঝ-মাঠ দখলের চেষ্টা চালিয়েছে। ফলে গোলের পরিষ্কার সুযোগ তৈরির চাইতে মাঝ-মাঠেই বল কাড়াকাড়ি করে সময় কাটিয়েছে উভয় দল। অবশ্য দু'দলের রক্ষণভাগই সুদৃঢ় দেয়াল তৈরি করেছিল বক্সের সামনে। এ কারণেই ম্যাচটি সাদামাটায় পরিণত হয়। গতি থাকলেও ছিল না কোনো পরিকল্পিত আক্রমণ। তাই উত্তেজনাও ছিল না। সব আক্রমণই থেমে যাচ্ছিল উভয় দলের বিপদ সীমানায়। খেলায় প্রথম আক্রমণ চালায় আলজেরিয়া। বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েছিল। বাঁ পায়ে তীব্র শট নেন রক্ষণভাগের খেলোয়াড় নাদির বেলহাজি। স্লোভেনিয়ার গোলরক্ষক সামির হান্ডানোভিচ কোনোমতে তা রক্ষা করেন। ফ্রি-কিক নেয়ায় পিছিয়ে ছিল না স্লে