২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম সারোয়ার টিপুর পুর্বাভাস ও বিশ্লেষণ

বাংলাদেশে কেন এতো আর্জেন্টিনার সমর্থক, শনিবার তা আবারো প্রমাণ হলো। পুরো ৯০ মিনিট মুগ্ধ হয়ে বলের ওপর ওদের নিয়ন্ত্রণ দেখলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 05:23 PM

Updated : 25 Aug 2022, 12:03 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে কেন এতো আর্জেন্টিনার সমর্থক, শনিবার তা আবারো প্রমাণ হলো। পুরো ৯০ মিনিট মুগ্ধ হয়ে বলের ওপর ওদের নিয়ন্ত্রণ দেখলাম। এ কথা ঠিক যে নাইজেরিয়ার বিপক্ষে তারা মাত্র ১-০ গোলে জিতেছে, কিন্তু জিততে পারতো আরো বড় ব্যবধানে। আসলে ভালো খেললেই হয় না। ফুটবলে মাঝে মধ্যে ভাগ্যেরও ছোঁয়া চাই। না হলে যাকে বলা হচ্ছে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় সেই মেসিই কেন একের পর এক গোল 'মিস'র মহড়া দেবেন? তারপরও আর্জেন্টিনার খেলা দেখে মনে হয়েছে তারা বিশ্বকাপ জেতার জন্যই এসেছে। তবে কোচ ডিয়েগো ম্যারাডোনাকে রক্ষণভাগ নিয়ে ভাবতে হবে। নাইজেরিয়াও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু ওরা কখনোই চড়াও হতে পারেনি। মনে হয়েছে ওদের বেশ কয়েকজন ফুটবলার যেন মাঠে খেলা দেখছে, খেলছে না। একইভাবে সুপার ইগলসদের সেই আক্রমণাত্মক চেহারাটাও দেখলাম না। দক্ষিণ কোরিয়া-গ্রিস দক্ষিণ কোরিয়ার জয় দেখতেই শুক্রবার বসেছিলাম টেলিভিশন সেটের সামনে। কিন্তু এতো সহজে ওরা গ্রিসকে হারাবে ভাবতে পারিনি। আমার মনে হয়েছে দক্ষিণ কোরিয়া এবার বেশ প্রস্তুত হয়েই দক্ষিণ আফ্রিকা গেছে। দেখুন, ওদের উচ্চতা কম কে বলবে? গ্রিসের ফুটবলারদের একটুও জায়গা দেয়নি। আমার যা ভালো লেগেছে তা ওদের বল নিয়ে আদান-প্রদান। একেবারে নিখুঁত। পার্ক জি সুং বুঝিয়ে দিয়েছেন তার তারকা-মুল্য। খেলার দ্বিতীয় গোলটি তো করলো একাই। আমার মনে হচ্ছে দক্ষিণ কোরিয়া এভাবে খেলে গেলে কম করে হলেও দ্বিতীয় পর্বে উঠে যাবে। জার্মানি-অস্ট্রেলিয়া রোববারের এই খেলায় অন্যদের মতো আমারও ফেবারিট জার্মানি। মাইকেল বালাক নেই, তাতে কি, ওরা ভেঙ্গে পড়ার জাতি নয়। বিশ্বকাপ মানেই তো জার্মানি ফেবারিট। এটা রীতিমতো ঐতিহ্য হয়ে উঠেছে। আমার মনে হয় বালাকের না থাকাই জার্মানির জন্য ইতিবাচক হয়ে উঠতে পারে। এতে হয়তো অন্য খেলোয়াড়রা আরো বেশি মরিয়া হয়ে খেলবে। তার অভাবটা পুষিয়ে নেয়ার চেষ্টা করবে। অস্ট্রেলিয়ারও বেশ কয়েকজন ফুটবলার ইউরোপে খেলছেন। তারপরও আমার মনে হয় বিশ্বকাপের মতো বড় আসরে ঝড় তোলার মতো ফুটবলারের বড় অভাব দলটিতে। নিজেদের শক্তির কথা মাথায় রেখে তারা হয়তো রক্ষণাত্মক ফুটবল খেলবে। অবশ্য সা