২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিক কাকা

ব্রাজিলের কোচ কার্লোস ডুঙ্গা স্ত্রী ও বান্ধবীদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন দলের খেলোয়াড়দের। কিন্তু বসে নেই খেলোয়াড়রা। খুঁজে ফিরছেন প্রিয়জনের সঙ্গে ভালবাসা বিনিময়ের বিকল্প উপায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 12:03 PM

জোহানেসবার্গ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের কোচ কার্লোস ডুঙ্গা স্ত্রী ও বান্ধবীদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন দলের খেলোয়াড়দের। কিন্তু বসে নেই খেলোয়াড়রা। খুঁজে ফিরছেন প্রিয়জনের সঙ্গে ভালবাসা বিনিময়ের বিকল্প উপায়। উদীয়মান প্রেমিক ব্রাজিলের তারকা কাকা তাদেরই একজন। তিনি সামাজিক যোগাযোগ সাইট টুইটারে স্ত্রী ক্যারোল চেলিকোর সঙ্গে প্রেমের কথা-বার্তা চালিয়েই যাচ্ছেন বলে জানিয়েছে একটি পত্রিকা। চেলিকো তার ফুটবলার স্বামীকে পাঠানো এক বার্তায় লেখেন, "তুমি আমার জীবনের ভালবাসা।" রিয়াল মাদ্রিদের খেলোয়াড় কাকা প্রায় সঙ্গে সঙ্গেই ফিরতি বার্তা পাঠান। তাতে লেখা ছিল, "তুমি বিধাতার দেয়া স্বপ্নের মতো, ভেঙ্গে পড়ো না কিংবা ভয় পেয়ো না। আমি তোমাকে সত্যিই ভালবাসি।" ২৮ বছর বয়সী কাকা প্রায় পাঁচ বছর আগে বিয়ে করেন ক্যারোলকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/