২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যায় আলজেরিয়া, নির্ভার স্লোভেনিয়া

বিশ্বকাপে রোববার নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে আফ্রিকার অন্যতম প্রতিনিধি আলজেরিয়া। জোহানেসবার্গে গ্র"প 'সি' এর ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপের স্লোভেনিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 12:03 PM

জোহানেসবার্গ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে রোববার নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে আফ্রিকার অন্যতম প্রতিনিধি আলজেরিয়া। জোহানেসবার্গে গ্র"প 'সি' এর ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপের স্লোভেনিয়া। কিন্তু খেলার আগে সমস্যা কাবু করে ফেলেছে আলজেরিয়াকে। ফুটবলার-কোচ বিরোধ, চোট এবং বিশ^কাপের প্রস্তুতি ম্যাচে বাজে ফলাফল বিপাকে ফেলেছে তাদের। এমনকি, 'ফর্মে' না থাকায় কোচ রাবাহ সাদেন প্রথম একাদশে রাখছেন না অধিনায়ক ইয়াজিদ মনসুরিকেও। রাবাহ সাদেন বলছিলেন, "মনসুরি এখন মোটেই ভালো খেলতে পারছে না। তাই ওকে প্রথম একাদশে রাখতে পারছি না। ওর জায়গায় মাঝমাঠে খেলবে হাসান ইয়েবদা। অধিনায়কের দায়িত্ব পালন করবে রক্ষণভাগের খেলোয়াড় ইয়াহিয়া।" আলজেরিয়ার কোচ দাবি করেছেন, বাস্তবতাই তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, "দেখুন, কোনো খেলোয়াড়কে তো সরাসরি বলা যায় না প্রথম একাদশে তোমার জায়গা হবে না। আমার কাছে আবেগের প্রশ্রয় নেই। যদিও সিদ্ধান্ত নিতে বেশ কষ্ট হয়েছে আমার।" আলজেরিয়া গত ২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ^কাপে খেলছে এবার। প্রত্যাশার চাপ তাদের ওপর থাকছেই। বিশ^কাপে অঘটন ঘটানোর ইতিহাস রয়েছে আলজেরিয়ার। ১৯৮২ সালে ২-১ গোলে হারিয়েছিল ইউরোপের ফুটবল শক্তি জার্মানিকে। অন্যদিকে স্লোভেনিয়ার কোচ মাতিয়াজ কেক অনেকটাই নির্ভার। কেননা, দল নিয়ে অন্য কোনো সমস্যা নেই তার। তবে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে তাকে লুবিয়ানকিচ এবং দেদিচের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। অথচ দু'জনেই বেশ ভালো খেলছেন। গ্রুপ 'সি' এর বাকি দু'দল ইংল্যান্ড এবং যুক্তরাস্ট্র। খেলার মানের সহজ হিসেবে ফেবারিট ৬৬'এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাই পরের পর্বে ওঠার লড়াইটা হবে স্লোভেনিয়া এবং আলজেরিয়া ও যুক্তরাস্ট্রের মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯৪২ ঘ.