ডারবান, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রক্ষণভাগের খেলোয়াড় ফিলিপ লামের নেতৃত্বে জার্মানির বিশ^কাপ অভিযান শুরু হচ্ছে রোববার, ডারবানে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
এবার দক্ষিণ আফ্রিকায় তিনবারের বিশ^ চ্যাম্পিয়নরা হাজির হয়েছে তরুণ একটি দল নিয়ে। নেই মাইকেল বালাকসহ বেশ কয়েকজন তারকা। কারণ সেই চোট। কিন্তু বিশ^কাপ মানেই জার্মানি যে ফেবারিট, তার ব্যতিক্রম এবারও হয়নি।
কোচ জোয়াকিম লো অবশ্য তার তরুণ দল নিয়ে বেশ আশাবাদী। দেশ ছাড়ার আগেই জানিয়ে দিয়েছেন, তার লক্ষ্য আপাতত সেমিফাইনাল। 'ডি' গ্র"পে বাকি দুই প্রতিপক্ষ ঘানা এবং সার্বিয়া। লড়াইটা যে সহজ হবে না তা বলেই দেয়া যায়।
কিন্তু প্রথম পর্বের খেলা নিয়ে খুব বেশি ভাবছে না জার্মানরা, যেমনটা বলছিলেন দলের অন্যতম সেরা খেলোয়াড় লুকাস পোডলস্কি, "বলতে আপত্তি নেই আমরা জেতার জন্যই এসেছি। যদিও ফেবারিট হিসেবে একটা চাপ আমাদের ওপর আছে। কিন্তু এমন চাপ আমরা এর আগেও অনেকবার সামাল দিয়ে উঠেছি।" এরপর ঘোষণা দেন, "আমরা গ্র"পের তিন ম্যাচেই জিততে চাই।"
জার্মানি খেলবে ৪-৪-১ পদ্ধতিতে। অভিজ্ঞ মিরোস্লাভ ক্লোসাকেই হয়তো দেখা যাবে আক্রমণভাগে।
তবে অস্ট্রেলিয়াকে সহজ প্রতিপক্ষ ভাবার অবকাশ নেই। সকারুরা রোববার নামবে তাদের পুরো শক্তি নিয়ে। দুই সেরা তারকা ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ খেলোয়াড় অধিনায়ক টিম কাহিল এবং ব্ল্যাকবার্ন রোভার্সের মাঝ-মাঠের খেলোয়াড় ব্রেট এমারটন, দু'জনই খেলছেন গত বিশ্বকাপের 'সেমিফাইনালিস্ট' জার্মানির বিপক্ষে।
অধিনায়ক কাহিল জানিয়ে দিয়েছেন, তারা গ্র"পের কোনো দলকেই ভয় পান না 'আমরা জানি জার্মানদের বিপক্ষে আমরা 'আন্ডারডগ' হিসেবেই মাঠে নামব। আর সেটাই আমাদের সুবিধা দিবে। মাঠেই প্রমাণ দেব কাউকেই ছাড় আমরা দেবো না।"
২০০৬-এর বিশ^কাপে
bdnews24