২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই গোলে এগিয়ে দক্ষিণ কোরিয়া

গ্রিসের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আছে দক্ষিণ কোরিয়া। এর আগে এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 11:52 AM

Updated : 25 Aug 2022, 12:04 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রিসের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আছে দক্ষিণ কোরিয়া। এর আগে এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দক্ষিণ কোরিয়া। পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা স্টেডিয়ামে বিশ্বকাপের বি গ্র"পের খেলায় প্রথমার্ধের ৬ মিনিটে কর্নার থেকে বল পান লি জুং সু। এরপরই ডান পায়ের এক দর্শনীয় ভলিতে চোখের নিমিষে বল পাঠিয়ে দেন গ্রিসের জালে। খেলার ৫২ মিনিটে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক পার্ক জি সুং মাঝ মাঠে বল পেয়ে একাই গ্রিসের দু'জন খেলোয়াড়কে কাটিয়ে বাঁ পায়ের কোণাকুণি শটে বল জড়িয়ে দেন জালে। এরপরও বেশ কয়েকিট সুযোগ তৈরি করেছিল দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা। কিন্তু রেফারির 'বদান্যতা', অফসাইড ও হ্যান্ডবলের ফাঁদে পড়ে গোলের দেখা আর পায়নি তারা। তবে গোল শোধে মরিয়া গ্রিস প্রথমার্ধের শেষ দিকে চেপে ধরে দক্ষিণ কোরিয়াকে। ৪২ মিনিটে দক্ষিণ কোরিয়ার ডি বক্সের ভেতরে গ্রিসের আক্রমণভাগের খেলোয়াড় গিকাস সুবর্ণ একটি সুযোগ পেলেও গোলরক্ষক জুং অসাধারণ তৎপরতায় বল নিজের ধরে ফেলেন। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে আরও একটি অসাধারণ শট রক্ষা করেন গোলরক্ষক জুং। ২০-২৫ গজ দূর থেকে নেয়া তীব্র একটি শট গ্রিসের আরেক খেলোয়াড়ের পা ছুঁয়ে দিক পরিবর্তন করলেও ফাঁকি দিতে পারেনি জুংয়ের বিশ্বস্ত হাতকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৭৪৫ ঘ.