২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার ৩২০ হাত পতাকা!

কত ভাবেই না মানুষ আনন্দ পায়; আনন্দ পেতে ভালোবাসে। তারই একটি নমুনা দেখা গেল গোপালগঞ্জে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 10:40 AM

Updated : 25 Aug 2022, 12:04 PM

গোপালগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কত ভাবেই না মানুষ আনন্দ পায়; আনন্দ পেতে ভালোবাসে। তারই একটি নমুনা দেখা গেল গোপালগঞ্জে। সুদূর দক্ষিণ আফ্রিকায় এবারে বিশ্বকাপ ফুটবলের আসর বসলেও এর উত্তাপ ছড়াচ্ছে এদেশের গ্রামে-গঞ্জে। প্রিয় দলগুলোর পতাকা আর পছন্দের তারকার ছবিতে পুরো দেশ ছেয়ে গেলেও এবার আলোচনায় এসেছে গোপালগঞ্জে টানানো আর্জেন্টিনার ৩২০ হাত পতাকা। শনিবার শহরের স্বর্ণপট্টির অর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী বিশালাকৃতির এ পতাকা তৈরি করে টানিয়ে দিয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছে। বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনার সমর্থকরা এই পতাকা দেখার জন্য আসছে স্বর্ণপট্টিতে। স্বর্ণপট্টির অর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর সদস্যরা দাবি করেছেন, কেবল গোপালগঞ্জ নয়, বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর যে বড় বড় পতাকা এদেশে ওড়ানো হয়েছে তার মধ্যে এটি অন্যতম। এদিকে সকালে টুঙ্গিপাড়ায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় সমর্থকরা প্রিয় তারকা মেসি, তেভেজ, ভ্যারন এবং কোচ ম্যারডোনার ছবি বহন করে। এ সময় তারা আর্জেন্টিনার জন্য শুভ কামনা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/কেএমএস/১৬৩৩ ঘ.