২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম সারোয়ার টিপুর পূর্বাভাস ও বিশ্লেষণ

ড্র দিয়ে শুরু হলো বিশ্বকাপ। যদিও শুক্রবার সকালে সাংবাদিকের আমি বলেছিলাম মেক্সিকোই হয়তো জিতবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম ১০ মিনিটের খেলা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 08:48 PM

Updated : 25 Aug 2022, 12:00 PM

ড্র দিয়ে শুরু হলো বিশ্বকাপ। যদিও শুক্রবার সকালে সাংবাদিকের আমি বলেছিলাম মেক্সিকোই হয়তো জিতবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম ১০ মিনিটের খেলা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছিল। দেখুন, শুধু টেকনিকই নয়, শারীরিকভাবেও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা কিন্তু মেক্সিকোর চেয়ে এগিয়ে। সময় যতো গড়িয়েছে ততোই নিজেদের ফিরে পেয়েছে তারা। নিজেদের মাঠে খেলার যেমন বাড়তি সুবিধা থাকে, তেমনি থাকে সমর্থকদের প্রত্যাশার চাপ। সেই চাপ বেশ ভালোই সামাল দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫৮ মিনিটে করা শাবালালার গোলটি তো অসাধারণ। একইভাবে রাফায়েল মার্কেজের সমতাসূচক গোলটিও ছিল দেখার মতো। ও যে কতো বড় প্রতিভাবান ফুটবলার সেটা আবার দেখিয়ে দিলো। অনেকটা একার চেষ্টায় গোলটি দিয়েছে। আমার ম্যাচ সেরা মার্কেজই। তবে দু'দলেরই লম্বা আদান-প্রদান করে খেলার দুর্বলতা দেখে অবাক হয়েছি। বিশ্বকাপের মতো আসরে এমনটা দেখতে ভালো লাগে না। বারবারই দুই দেশের ফুটবলাররা ভুল করে গেছে! আসলে প্রথম ম্যাচ বলেই হয়তো