দক্ষিণ আফ্রিকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্যারাগুয়ের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির চূড়ান্ত একাদশ এখনও ঠিক করতে পারেননি কোচ মার্র্সেলি লিপ্পি। অথচ হাতে সময় আছে মাত্র তিন দিন।
এ দু' দল মাঠে নামবে সোমবার।
লিপ্পি তার সূচনা ম্যাচের জন্য প্রথম একাদশের মাত্র সাত জনকে চূড়ান্ত করেছেন, এ পর্যন্ত। বাকি চার জনের ব্যাপারে এখনও তা নিশ্চিত হতে পারেননি।
শিরোপা ধরে রাখার জন্য লিপ্পি আগামী তিন দিন কাজে লাগাবেন। তবে এটা নিশ্চিত যে ইতালি এবার ৪-৩-৩ পদ্ধতিতেই খেলবে। ব্রাসেলসে মেক্সিকোর সঙ্গে প্রীতি ম্যাচে ৪-২-৩-১ পদ্ধতি খেলে হেরে যাওয়ার পর লিপ্পি যে তার অবস্থান থেকে সরে এসেছেন, এ কথা নিঃসন্দেহে বলা যায়।
লিপ্পির নির্বাচিত সাত খেলোয়াড় হচ্ছেন গোলরক্ষক বুফন, জামব্রোতা, কানাভারো, চিল্লেনি, ডি রসি, মন্টোলিভো ও গিলার্দিনো।
বাকি চারজনকে বেছে নেবেন রোববার রাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২১৫৩
bdnews24