ভ্যানডারবিলপার্ক, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপের প্রথম খেলায় মাঠে নামা নাও হতে পারে আইভরি কোস্টের অধিনায়ক দিদিয়ের দ্রগবার। ভাঙা হাতের পরিচর্যায় ব্যস্ত তিনি।
কোচ সভেন গোরান এরিকসন শুক্রবার বলেন, "বল ছাড়া একা একাই হালকা অনুশীলন করছেন দ্রগবা। কারণ নিয়মিত অনুশীলনে কারো সঙ্গে ধাক্কা লেগে ফের সমস্যায় পড়তে পারেন তিনি। তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।"
কয়েকদিন আগে জাপানের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছিলেন দ্রগবা। পরে তার হাতে অস্ত্রোপচার করা হয়।
যদিও এরিকসন বলেছেন, তাড়াতাড়িই খেলার মতো সুস্থ হয়ে উঠবেন দ্রগবা। কিন্তু ১৫ জুন 'জি' গ্র"পে পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলা এখনো অনিশ্চিত বলে মনে করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯২৫ ঘ.
bdnews24