জোহানেসবার্গ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার জোহানেসবার্গের এলিস পার্কে শুরু হচ্ছে ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির বিশ্বকাপ অভিযান। গ্র"প 'বি' এর ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে আফ্রিকান সুপার ইগলস নাইজেরিয়ার।
বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব পেরোতে কষ্ট হলেও ফেবারিটদের ফেবারিট হয়েই দক্ষিণ আফ্রিকা এসেছে আর্জেন্টিনা। জীবন্ত কিংবদন্তী ম্যারাডোনার কৌশলের সঙ্গে এ প্রজন্মের সেরা ফুটবলার মেসির যুগলবন্দি নান্দনিক ফুটবল দেখার অপেক্ষায় এখন।
বয়স মাত্র ২২। কিন্তু এরই মধ্যে মেসির ফুটবল জীবনে যোগ হয়েছে অলিম্পিক সোনা, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, স্পেনের লা লিগা এবং ফিফার বর্ষসেরার খেতাব। এবার কঠিন পরীক্ষা। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে অসাধারণ খেললেও জাতীয় দলে মেসি নি
bdnews24