২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের উদ্বোধনীতে যোগ দিচ্ছেন না ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 12:00 PM

Updated : 25 Aug 2022, 12:01 PM

জোহানেসবার্গ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। বৃহস্পতিবার রাতে গাড়ি দুর্ঘটনায় তার মেয়ের ১৩ বছর বয়সী নাতনি জেনানি ম্যান্ডেলা নিহত হওয়ার পর বিশ্বকাপ ফুটবল ম্যাচের উদ্বেধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলা ফাউন্ডেশন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "নেলসন ম্যান্ডেলা শুক্রবার সকালে তার পুতিনের মর্মান্তিক মৃত্যুর খবর জেনেছেন। ফলে তার পক্ষে ফিফার বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হবে না।" ৩২ দেশের অংশগ্রহণে এক মাস ব্যাপী বিশ্বকাপ ফুটবলের আসর শুরু হচ্ছে শুক্রবার থেকে। এর কয়েকঘণ্টা আগে জেনানি ম্যান্ডেলা জোহানেসবর্গে বিশ্বকাপ কনসার্ট দেখে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। ম্যান্ডেলা ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, "জেনানি ম্যান্ডেলা (১৩) ওরলেন্ডো স্টেডিয়ামে বিশ্বকাপ কনসার্ট দেখে গাড়িতে করে ফিরছিলেন। পথে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে আর কেউ আহত হয়নি।" পুলিশ বলেছে, জেনানির গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিবি/এলকিউ/১৭০৭ ঘ.