জোহানেসবার্গ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার জোহানেসবার্গের এলিস পার্কে শুরু হচ্ছে ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির বিশ্বকাপ অভিযান। গ্র"প 'বি' এর ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে আফ্রিকান সুপার ইগল বলে পরিচিত নাইজেরিয়ার।
বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব পেরোতে কষ্ট হলেও ফেবারিটদের ফেবারিট হয়েই দক্ষিণ আফ্রিকায় এসেছে আর্জেন্টিনা। কিংবদন্তী ম্যারাডোনার কৌশলের সঙ্গে এ প্রজন্মের সেরা ফুটবলার মেসির যুগলবন্দি দেখার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।
বয়স মাত্র ২২। কিন্তু এরই মধ্যে মেসির ক্যারিয়ারে যোগ হয়েছে অলিম্পিক সোনা, চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি, স্প্যানিশ প্রিমেরা লীগা এবং ফিফার বর্ষসেরার খেতাব। এবার কঠিন পরীক্ষা। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে অসাধারন ফুটবল খেললেও জাতীয় দলের মেসি নি
bdnews24