জোহানেসবার্গ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের সময় নেদারল্যান্ডস দলের খেলোয়াড়দের টুইটার ব্যবহার নিষিদ্ধ করেছেন কোচ বার্ট ভ্যান মারউইক।
দলের আক্রমণভাগের খেলোয়াড় এলজেরো এলিয়া ওয়েবক্যামে সরাসরি বর্ণ-বৈষম্যমূলক কথাবার্তা বলার পর কোচ এই সিদ্ধান্ত নেন।
ভিডিওতে দেখা যায় এলিয়া ও রায়ান বাবেল তাদের কক্ষে ওয়েবক্যামের সামনে কম্পিউটার গেম খেলছে। সে সময় এলিয়া মরক্কোর একজন বন্ধুকে বর্ণ বৈষম্যমূলক কথা বলে অপমান করেন।
ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ভিডিওটির দর্শকরা হামবুর্গ তারকা এলিয়াকে তার ব্যবহারের জন্য ক্ষমা চাইতে বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৪৫ ঘ.
bdnews24