তাইপে, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল বিশ্বকাপে প্লাস্টিক বোতল থেকে তৈরি পরিবেশবান্ধব জার্সি পরে মাঠে নামবে নয়টি দেশের ফুটবল দল।
দক্ষিণ আফ্রিকায় শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৯তম ফুটবল বিশ্বকাপ।
তাইওয়ানের তৈরি প্লাস্টিক জার্সি পরে মাঠে নামবে শিরোপার দৌঁড়ে এগিয়ে থাকা ব্রাজিল, নেদারল্যান্ডস ও পর্তুগাল। এ কথা জানিয়েছে দ্বীপ রাষ্ট্রটির মন্ত্রীসভা। বাকি ছয়টি দেশের নাম অবশ্য বলেনি তারা।
একটি জার্সি তৈরি করতে লেগেছে আটটি বোতল। আগের পোশাকের চেয়ে এই জার্সি দ্রুত ঘাম শোষণ ও বিকিরণ করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯২৫ ঘ.
bdnews24