২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বোধনীতে থাকছেন ম্যান্ডেলা

নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে গোটা জোহানেসবার্গকে। এ মুহুর্তে এটাই তো স্বাভাবিক। কারন আর মাত্র একদিন পরই ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ বসছে এই শহরে। জোহানেসবার্গ থেকে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 11:58 AM

মতিউর রহমান চৌধুরী জোহানেসবার্গ থেকে জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে গোটা জোহানেসবার্গকে। এ মুহুর্তে এটাই তো স্বাভাবিক। কারন আর মাত্র একদিন পরই ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ বসছে এই শহরে। নেলসন ম্যান্ডেলা তাই খুব খুশি! টেলিভিশনের পর্দায় তার হাস্যোজ্জ্বোল মুখ দেখছি। তিনি জানিয়ে দিয়েছেন, আর জল্পনা নয়, উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকছেন তিনি। বর্ণবাদ মুক্তি আন্দোলনের নেতা ৯২ বছর বয়সী নেলসন ম্যান্ডেলা বিশ্বকাপের সময় গ্রামের বাড়ি চলে যাবেন, এমনটিই বলাবলি হচ্ছিল! গ্রামে বসে টেলিভিশনে খেলা দেখবেন। ফিফার কমকর্তারা দুশ্চিন্তায় পড়লেন। দক্ষিণ আফ্রিকান সরকার তো বটেই। মিডিয়ার কল্যাণে খবরটা ছড়িয়ে পড়েছিল জনগনের মধ্যেও। শেষ পর্যন্ত সবার অনুরোধ ফেলতে পারলেন না ম্যান্ডেলা। তিনি যে দক্ষিণ আফ্রিকার ঐক্যেরও প্রতীক। শহরময় তাই চাঞ্চল্য। চনমনে চারদিক। রাস্তায় বেরুলেই চোখে পড়ছে ফুটবল মিছিল। স্লোগান একটাই