২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর সঙ্গে ছোট ছোট 'পাসে' খেলবে দ. আফ্রিকা

বিশ্বকাপ ফুটবলের প্রথম দিনই মাঠে নামছে আয়োজক দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে 'এ' গ্র"পের খেলায় শুক্রবার স্বাগতিকরা মোকাবিলা করবে মেক্সিকোকে। একইদিন আরেক খেলায় লড়বে ফ্রান্স এবং উরুগুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 12:02 PM

Updated : 25 Aug 2022, 11:58 AM

জোহানেসবার্গ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ফুটবলের প্রথম দিনই মাঠে নামছে আয়োজক দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে 'এ' গ্র"পের খেলায় শুক্রবার স্বাগতিকরা মোকাবিলা করবে মেক্সিকোকে। একইদিন আরেক খেলায় লড়বে ফ্রান্স এবং উরুগুয়ে। বিশ্ব ফুটবল মানচিত্রে দক্ষিণ আফ্রিকার উপস্থিতি খুব সরব নয়। তারপরও স্বাগতিক হওয়ার সুবিধা এবং ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ কার্লোস আলবার্তো পেরেইরার প্রশিক্ষণে ভালো কিছু করার স্বপ্ন দেখছে তারা। তারা অনুশীলন করেছে ব্রাজিল এবং জার্মানিতে। ৭২ বছর বয়সী পেরেইরা দায়িত্ব নেয়ার পর ১২ খেলার একটিতেও হারেনি দক্ষিণ আফ্রিকা। চোট পাওয়ায় দলে নেই ইংলিশ প্রিমিয়ার লিগের আক্রমণভাগের অভিজ্ঞ খেলোয়াড় বেনি ম্যাকার্থি। তাই এভারটনের স্টিভেন পিনারকে ঘিরেই পেরেইরার যতো পরিকল্পনা। এছাড়া মাঠে দলকে অনুপ্রেরণা যোগাতে উপস্থিত থাকবেন স্বয়ং নেলসন ম্যান্ডেলাও। পেরেইরার ব্রাজিল ১৬ বছর আগে বিশ্বকাপ জিতেছিল। এরপর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কুয়েত, আরব আমিরাত এবং সৌদি আরবের। তিনটি দেশই খেলেছে বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপে একটি খেলাতেও জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকাকে ঘিরে সেই ব্যর্থতা ঘোচানোর স্বপ্ন দেখছেন তিনি। দলের লক্ষ্যও ঠিক করেছেন-অন্তত দ্বিতীয় পর্বে ওঠা। 'ফ্রান্স, উরুগুয়ে এবং মেক্সিকোর বিপক্ষে আমরা হয়তো 'আন্ডারডগ'। কিন্তু বিনা লড়াইয়ে আমরা জমি ছাড়ব না। নিজেদের সেরাটা উজার করে দেয়ার জন্য আমার ছেলেরা মুখিয়ে আছে," পেরেইরার কণ্ঠে আশা। কৌশল সম্পর্কে বলেন "আমরা মাটিতে বল রেখে ছোট ছোট পাসে খেলবো। আর এটাই আমাদের কৌশল।" উল্টোদিকে যে কোনো হিসেবেই প্রোটিয়াসদের বিপক্ষে ফেবারিট মেক্সিকো। অভিজ্ঞতায় তো এগিয়েই আছে। গায়ে রয়েছে শক্তিশালী দলের তকমাও। মেক্সিকোর নেতৃত্ব দেবেন বার্সেলোনা তারকা রাফায়েল মার্কেজ। দলের কোচের দায়িত্বে রয়েছেন ফুটবলে ধুরন্ধর হিসেবে পরিচিত হ্যাভিয়ের আগুইরে। সমুদ্রপৃষ্ঠ থেকে জোহানেসবার্গের ১৮০০ মিটার উঁচুতে খেলা নিয়ে মোটেই ভাবছেন না তিনি। গত বিশ্বকাপে দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিয়েছিল মেক্সিকো। এবার এগোতে চায় আরো। মার্কেস, হ্যাভিয়ের হার্নান্দেজ এবং গুইলেরমো ফ্রাঙ্কোদের নিয়ে সেই লক্ষ্যই ঠিক করেছেন আগুইরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭১৫ ঘ.