ম্যাগালিয়েসবার্গ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের আগে আয়োজক দক্ষিণ আফ্রিকায় নিরাপত্তা ব্যবস্থা পুনরায় প্রশ্নের সম্মুখীন। বুধবার ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন কয়েকজন ফটোগ্রাফার ও সাংবাদিক।
জানা গেছে ভোরের দিকে দুইজন ডাকাত পিস্তল নিয়ে হোটেলে সাংবাদিকদের কক্ষে প্রবেশ করে। ঘটনার সময় হোটেলে তাদের কক্ষে ঘুমিয়ে ছিলেন সাংবাদিকরা। দুটি কক্ষে ঢুকে ডাকাতরা তাদের ক্যামেরা, নগদ অর্থ, ল্যাপটপ, মোবাইল ও ক্রেডিট কার্ড নিয়ে যায়।
ভুক্তভোগী ফটোগ্রাফার ও সাংবাদিকরা জোহানেসবার্গের উত্তরে ম্যাগালিয়েসবার্গ শহরের একটি হোটেলে অবস্থান করছিলেন। এখানেই অনুশীলন শিবির খুলেছে স্পেন ও পর্তুগাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০৪০ ঘ.
bdnews24