২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জরিপে মেসি এগিয়ে

মেসিই হবেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের এক নম্বর তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগ দলের কোচদের এমনই মত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 11:54 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেসিই হবেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের এক নম্বর তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগ দলের কোচদের এমনই মত। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম সারির দলগুলির কোচদের মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে পাঁচজনের মধ্যে চারজনই মনে করেন এই বিশ্বকাপে মেসিই টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন। আর অর্ধেকের ধারনা এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। যদিও ২৪ শতাংশের মতে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন তাদের শ্রেষ্ঠত্ব দেখাবে। টুর্নামেন্ট সর্বোচ্চ গোলদাতা হিসেবে তাদের প্রথম পছন্দ স্পেন ও লিভারপুলের তারকা খেলোয়াড় ফার্নান্ডো তোরেস। ৪৭ শতাংশ ভোট পেয়েছেন তোরেস। তোরেসের পরেই ৪১ শতাংশ ভোট নিয়ে ইংল্যান্ডের ওয়েন রুনি এবং ১২ শতাংশ ভোট নিয়ে আর্জেন্টাইন কার্লোস তেভেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/