২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ন্যানি দর্শক

বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ানোর ঠিক তিনদিন আগে চোট পেয়ে স্রেফ দর্শক হয়ে গেলেন মাঝ-মাঠের খেলোয়াড় ন্যানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 11:51 AM

জোহানেসবার্গ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ানোর ঠিক তিনদিন আগে চোট পেয়ে স্রেফ দর্শক হয়ে গেলেন মাঝ-মাঠের খেলোয়াড় ন্যানি। দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য লিসবনে বিমানে ওঠার ঠিক আগে এক বিবৃতিতে পর্র্তুগালের ফুটবল ফেডারেশন জানায়, "অনুশীলনের সময় শুক্রবার বাঁ কাধে চোট পান ন্যানি। সেটাই তার বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দিয়েছে। সবরকম চেস্টার পরও 'ফিটনেস' পরীক্ষায় ব্যর্থ হয়েছেন তিনি। তাই খেলা তৈরির এই কারিগরকে ছাড়াই বিশ্বকাপ খেলতে হবে।" ন্যানির জায়গায় দলে ঢুকেছেন বেনফিকার রুবেন আমোরিম। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডে এই মৌসুমটা খুব ভালোই কাটে ন্যানির। তাই তার অভাবে বোধ করতেই পারে পর্তুগাল। 'জি' গ্র"পে পর্তুগালের সঙ্গে রয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল, আইভরি কোস্ট এবং উত্তর কোরিয়া। ১৫ জুন পর্তুগাল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। ফুটবলবোদ্ধারা বলছেন, এই গ্র"প থেকে যেকোনো দল দ্বিতীয় পর্বে উঠতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৫৭ ঘ.