২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রুনিকে মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ

মাথা গরম করায় প্লাটিনাম স্টারসের সঙ্গে খেলার সময় ইংল্যান্ডের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনিকে সাবধান করে দিয়েছেন রেফারি। মাথা ঠাণ্ডা রাখারও পরামর্শ দেন তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 12:22 PM

Updated : 25 Aug 2022, 11:51 AM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাথা গরম করায় প্লাটিনাম স্টারসের সঙ্গে খেলার সময় ইংল্যান্ডের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনিকে সাবধান করে দিয়েছেন রেফারি। মাথা ঠাণ্ডা রাখারও পরামর্শ দেন তাকে। অবশ্য মাথা গরম করা রুনির জন্য নতুন কিছু নয়। তেমন অনাকাক্সিক্ষত ঘটনাই ঘটেছে সোমবারের খেলার সময়। ৩-০ গোলে ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও মেজাজ গরম করায় তীব্র সমালোচনার কবলে পড়েন তিনি। তাই রেফারি সতর্ক করে দেন রুনিকে। পরামর্শ দেন মেজাজ নিয়ন্ত্রণে। রেফারি জেফ সেলোজেলোই বলেন, "মেজাজ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তাকে তা শিখতে হবে। নইলে বিশ্বকাপে লালকার্ড দেখতে হতে পারে।" প্লাটিনাম স্টারসের খেলোয়াড়রা অভিযোগ করেন, খেলার সময় তাকে 'গালাগালি' করেছেন রুনি। যদিও খেলা শেষে মাফ চেয়েছেন ২৪ বছর বয়সী ম্যান ইউ তারাকা। অন্যদিকে ইংল্যান্ডের সহঅধিনায়ক ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও সতর্ক করে দিয়েছেন তার ফুটবলারদের। বলেন, দক্ষিণ আফ্রিকায় সফল হতে হলে শৃঙ্খলা মেনে চলতে হবে। যদিও আলাদা করে রুনিকে কোন পরামর্শ দেননি তিনি। উল্লেখ্য, ২০০৬ সালের বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে মেজাজ গরম করার খেসারত দিতে হয়েছিল রুনিকে। মাঠ ছাড়তে হয়েছিল লালকার্ড দেখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১৭ ঘ