২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতি ম্যাচে ইংল্যান্ডের জয়

ইংল্যান্ড ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার স্থানীয় ক্লাব প্ল্যাটিনাম স্টারসকে। এটি ছিল বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের শেষ প্রীতি ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 11:35 AM

Updated : 25 Aug 2022, 11:51 AM

রাস্টেনবার্গ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার স্থানীয় ক্লাব প্ল্যাটিনাম স্টারসকে। এটি ছিল বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের শেষ প্রীতি ম্যাচ। রাস্টেনবার্গে সোমবার খেলার প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেন আক্রমণভাগের খেলোয়াড় জারমেইন ডিফো। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন রক্ষণভাগের জো কোল। খেলার বাকি সময় গোল করতে পারেনি স্থানীয় ক্লাবটি। তবে তাদের কফিনে শেষ পেরেক ঠোকেন আক্রমণভাগের খেলোয়াড় ওয়েইন রুনি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্যাবিও ক্যাপেলোর দল। আগের দু'টি প্রস্তুতি খেলায়ও ইংল্যান্ড জিতেছে মেক্সিকো ও জাপানের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭২৭ ঘ.