ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তাঞ্জানিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ব্রাজিল দল রোববার দার এস সালাম পৌঁছেছে।
বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে, ১৫ জুন। গ্র"পের অন্য দুই দল আইভরি কোস্ট ও পর্তুগাল। এই গ্র"পটিকে সবচেয়ে কঠিন হিসেবে অভিহিত করা হচ্ছে।
তবে কোচ কার্লোস দুঙ্গার পছন্দের গোলরক্ষক জুলিও সিজার প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না। পিঠে চোট পাওয়ায় চিকিৎসার জন্য তিনি জোহানেসবার্গে রয়ে গেছেন।
কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় বিমান বন্দরে নামার পর অপেক্ষমান ফুটবলপ্রেমীরা ব্রাজিল দলকে অভিনন্দন জানাতে পারেননি। খেলোয়াড়দের কাছাকাছি যেতে পেরেছিলেন কেবল ব্রাজিলের হাতে গোনা কয়েকজন প্রতিবেদক ও চিত্র-সাংবাদিক।
দলের খেলোয়াড়রাও অন্য দেশের সাংবাদিকদের কাছ থেকে দূরে সরে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১০ ঘ.
bdnews24