২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচ দেখতে গিয়ে আহত ১৬

টিকেট ছাড়াই নাইজেরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে রোববার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে ঢোকার সময় হুড়োহুড়িতে ১৬ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 09:27 AM

Updated : 25 Aug 2022, 11:49 AM

জোহানেসবার্গ, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টিকেট ছাড়াই নাইজেরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে রোববার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে ঢোকার সময় হুড়োহুড়িতে ১৬ জন আহত হয়েছেন। কিন্তু বিশ্বকাপ আয়োজকরা সোমবার বলেছেন, জোহানেসবার্গের পূর্ব উপকণ্ঠ মাখুলং স্টেডিয়ামে যা ঘটেছে, সে ব্যাপারে ফিফার করার কিছুই ছিল না। নিরাপত্তা নিয়ে তারা দর্শকদের আশ্বস্ত করারও চেষ্টা করেন। ফিফা এক বিবৃতিতে বলেছে, খেলার টিকেট কেনা-বেচা নিয়ে তাদের কোনো হাত ছিল না। যদিও বিভিন্ন প্রচার মাধ্যমে বলা হয়েছে, টিকেট কেনা-বেচার ক্ষেত্রে ফিফার হাত ছিল। কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। বাকি ১৫জন আহত হয়েছেন সামান্য। স্টেডিয়াম থেকে পুলিশের এক মুখপাত্র জানান, খেলার আগেই বিনা মূল্যে আট হাজার টিকেট দর্শকদের দেয়া হয়। কিন্তু টিকেট যারা পাননি তারাও জোর করে ঢোকার চেষ্টা করেন। প্রতিযোগিতার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও ফিফা প্রধান সেপ ব্লাটারের ঘোষণার কয়েক ঘন্টা পরই এই ঘটনা ঘটলো। এবারই প্রথম ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে আফ্রিকার মাটিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৬ ঘ.